টলিউড

টলিউডের ‘জ্যেষ্ঠপুত্র’ প্রসেনজিতের হাতে পদ্মশ্রী, ধর্মেন্দ্রর হয়ে মরণোত্তর সম্মান গ্রহণ হেমার

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Prosenjit Chatterjee Padma Shri Award : টলিউডের ‘জ্যেষ্ঠপুত্র’ প্রসেনজিতের হাতে পদ্মশ্রী, ধর্মেন্দ্রর হয়ে মরণোত্তর সম্মান গ্রহণ হেমার - West Bengal News 24

চলতি বছরের জানুয়ারি মাসে প্রজাতন্ত্র দিবসের দিনই পদ্ম সম্মানের তালিকা ঘোষণা করেছিল কেন্দ্র। তখনই জানা গিয়েছিল, বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী সম্মানে (Padma Award) সম্মানিত হচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অবশেষে ২৫ মে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে টলিউডের ‘জ্যেষ্ঠপুত্র’র হাতে তুলে দেওয়া হল সেই সম্মান। একই অনুষ্ঠানে প্রয়াত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর হয়ে মরণোত্তর পদ্মবিভূষণ গ্রহণ করেন হেমা মালিনী।

২৫ মে রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত প্রথম ‘সিভিল ইনভেস্টিচার সেরিমনি’তে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিশিষ্ট ব্যক্তিত্বদের হাতে পদ্ম সম্মান তুলে দেন। এবছর মোট ১৩১ জনকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৫টি পদ্মবিভূষণ, ১৩টি পদ্মভূষণ এবং ১১৩টি পদ্মশ্রী। এই তালিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও প্রয়াত ধর্মেন্দ্রর পাশাপাশি রয়েছেন মালয়ালম সুপারস্টার মামুত্তি এবং গায়িকা অলকা ইয়াগনিকও। উল্লেখযোগ্যভাবে, এবারের পদ্ম সম্মানের তালিকায় ১১ জন বাঙালিও জায়গা করে নিয়েছেন। শিল্প, সাহিত্য, ক্রীড়া, বিজ্ঞান, সমাজসেবা ও জনকল্যাণ-সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই সম্মান প্রদান করা হয়।

Prosenjit Chatterjee Padma Shri Award : টলিউডের ‘জ্যেষ্ঠপুত্র’ প্রসেনজিতের হাতে পদ্মশ্রী, ধর্মেন্দ্রর হয়ে মরণোত্তর সম্মান গ্রহণ হেমার - West Bengal News 24
Hema Malini at Rashtrapati Bhavan

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ প্রায় চার দশকের অভিনয় জীবনে তিনি টলিউডকে একাধিক সময়ে নতুন দিশা দেখিয়েছেন। বাংলা ছবির খারাপ সময়েও ইন্ডাস্ট্রির হাল নিজের কাঁধে তুলে নিয়েছিলেন ‘বুম্বা’। তাঁর হাত ধরেই গ্রামবাংলার দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে একের পর এক কমার্শিয়াল বাংলা ছবি। অভিনয় জীবনে তিনি সাড়ে তিনশোরও বেশি ছবিতে কাজ করেছেন। ১৯৬৮ সালে বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় পরিচালিত ‘ছোট্ট জিজ্ঞাসা’ ছবির মাধ্যমে শিশুশিল্পী হিসেবে অভিনয়ে আত্মপ্রকাশ। পরে ‘অমরসঙ্গী’ ছবির হাত ধরে বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক হিসেবে প্রতিষ্ঠা পান তিনি। এরপর দীর্ঘ অভিনয় জীবনে বহু ওঠাপড়ার মধ্যেও টলিউডকে আগলে রেখেছেন অভিভাবকের মতো।

অন্যদিকে পদ্ম পুরস্কার গ্রহণের আগে রাইসিনা হিলসে হেমা মালিনী বলেন, “এটি আমাদের পরিবারের জন্য অত্যন্ত আবেগঘন এক মুহূর্ত। আমাদের মেয়ে অহনা আমার সঙ্গেই দিল্লিতে এসেছে। ইশা আসতে চেয়েছিল, কিন্তু শেষমেশ আসতে পারেনি। পুরো পরিবারই আজ আনন্দিত। সানি, ববি- সবাই এই খবর জানে এবং আমাদের সকলের জন্যই এটা অত্যন্ত গর্বের মুহূর্ত।”

আরও পড়ুন ::

Back to top button