জীবন যাত্রা

সাত লক্ষণে বুঝুন আপনি প্রেমে হাবুডুবু খাচ্ছেন

সাত লক্ষণে বুঝুন আপনি প্রেমে হাবুডুবু খাচ্ছেন - West Bengal News 24

অজান্তেই কখন যে ভালোবাসায় ডুবে গিয়েছেন, বুঝতে পারছেন না? এ লেখায় দেওয়া সাতটি লক্ষণ মিলিয়ে দেখুন। যদি লক্ষণগুলো মিলে যায়, তাহলে বুঝে নিন আপনি ভালোবাসায় একেবারে হাবুডুবু খাচ্ছেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

১. আপনার নতুন সঙ্গী ফোন
ভালোবাসার মানুষটির সঙ্গে যোগাযোগের জন্য আপনার সঙ্গে সব সময় থাকছে মোবাইল ফোন। আর এ ফোনটি যেন হাতছাড়া না হয়, সে জন্য আপনার সতর্কতার শেষ নেই। ফোনটি দূরে থাকলেই মনে হতে পারে, কি যেন নেই কাছে। এমন লক্ষণ মিলে গেলে বুঝুন আপনি প্রেমে ডুবে গিয়েছেন।

২. কারণ ছাড়াই হাসি
ইদানীং আপনি কি কোনো কারণ ছাড়াই হাসছেন? অধিকাংশ ক্ষেত্রে এ হাসির কারণ মনের মাঝে যতনে রাখা প্রিয়জনের নানা স্মৃতি? সেসব কথা ভাবছেন আর আপন মনেই হেসে উঠছেন? এ লক্ষণ মিলে গেলে বুঝতে হবে আপনি ভালোবাসায় পাগলপ্রায়।

৩. অতিরিক্ত সময় নিয়ে সাজগোজ
আগের তুলনায় আপনি কি নিজের প্রতি যত্নশীল হয়েছেন? কোনো মানুষের সঙ্গে দেখা হবে চিন্তা করে সাজগোজে মনোযোগী হয়েছেন? এমনটা হলে বুঝতে আর বাকি থাকে না যে, তার প্রেমে আপনি হাবুডুবু খাচ্ছেন।

৪. মাত্রাতিরিক্ত আগ্রহ
কারো বিষয়ে ইদানীং আপনি কি মাত্রাতিরিক্ত আগ্রহী হয়ে উঠেছেন? তার ভালোলাগা, মন্দ লাগা ইত্যাদি সবকিছু ক্রমাগত জেনে রাখছেন? বিষয়টি অনেকের জন্য বিব্রতকর মনে হলেও বাস্তবতা হলো, আপনি তার প্রেমে পড়েছেন।

৫. লক্ষণ খোঁজা
আপনি মানসিকভাবে কারো সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়েছেন এমনটা ভাবছেন না। তার পরেও বিষয়টি নিয়ে সন্দেহ রয়ে গেছে। খুঁজে বেড়াচ্ছেন ভালোবাসার চিহ্ন বা লক্ষণ। এমন পরিস্থিতিতে বিপরীত লিঙ্গের সে ব্যক্তিটির প্রতিটি কার্যক্রম লক্ষ্য রাখছেন যে, আপনার আকর্ষণ প্রকাশ করে কোনো কাজ করে কি না। এ ক্ষেত্রে বুঝতেই হবে আপনি তার প্রেমে পড়েছেন।

৬. পুরনো বার্তা খোঁজা
মোবাইল ফোনে আপনার সঙ্গে বিশেষ সেই ব্যক্তিটির কোন কোন বার্তা বিনিময় হয়েছে, তা কি আপনি মাঝে মাঝে খুলে দেখেন? পুরনো মেসেজগুলোর মাঝেই আকর্ষণ অনুভব করেন? তাহলে বুঝতে হবে, দুর্বলতা তৈরি হয়েছে। বিশেষ মানুষ হয়ে উঠতে আর বাকি নেই সেই বার্তা প্রেরকের।

৭. যার নামেই বাড়ে হৃৎস্পন্দন
অনেকগুলো নামের মাঝে এমন একজনের নাম শুনলেই আপনার হৃৎস্পন্দন বেড়ে যায়? তার নামটি বিশেষভাবে আপনার মনে স্থান গেড়েছে? এমনটা হলে বুঝবেন, আপনি তার প্রেমে পড়েছেন।

আরও পড়ুন ::

Back to top button