জীবন যাত্রা

আপনার জন্য আদর্শ প্রেমিক/প্রেমিকা কে? জেনে নিন রাশিফলে…

আপনার জন্য আদর্শ প্রেমিক/প্রেমিকা কে? জেনে নিন রাশিফলে… - West Bengal News 24

পত্রিকা খুলে একটু আধটু রাশিফলে চোখ বুলিয়ে নিতে পছন্দ করেন সকলেই। দিনটি কেমন যাবে বা বছরের দিনগুলো কেমন, অর্থকড়ি এবং নানা সামাজিক বিষয়াবলী কেমন হবে তা জানতে পছন্দ করেন অনেকেই। একেবারে সত্য বলে বিশ্বাস না করলেও পড়তে ঠিকই ভালো লাগে। এই রাশিফলের আরেকটি দারুণ ব্যাপার রয়েছে যা অনেকের কাছেই গ্রহণযোগ্য মনে হয়, তা হচ্ছে কোন রাশির জাতক/জাতিকার সাথে কোন রাশির জাতক/জাতিকার সম্পর্ক সুখের হবে তার ধারণা পাওয়া। আজকে এমনই বিষয় নিয়ে আমাদের লেখা। চলুন তাহলে রাশিফলের ভাষায় জেনে নিন আপনার জন্য কোন রাশির প্রেমিক/প্রেমিকা ভালো।

মেষ (মার্চ ২১-এপ্রিল১৯)
অনেক বেশী প্রাণচঞ্চল ও বদমেজাজই মেষ রাশির জাতক জাতিকাগণ একঅর্থে একটু স্বার্থপরও হয়ে থাকেন। আর তাই তাদের জন্য প্রেমিক/প্রেমিকা হিসেবে একেবারে তাদের মতোই অথবা একেবারে বিপরীত ধরণের মানুষ যেমন, একটু ঠাণ্ডা ও নিঃস্বার্থ মানুষের প্রয়োজন রয়েছে। আর তাই খুব ভালো মিলে মেষ ও তুলা রাশির সাথে। এবং একেবারেই মেলে না কর্কট ও মকর রাশির সাথে।

বৃষ (এপ্রিল২০- মে ২০)
খুবই ধৈর্য ও সহনশীল বৃষ রাশির জাতক জাতিকারা সঙ্গীর প্রতি একটু ডমিনেটিং স্বভাবের হয়ে থাকেন। আর সেটা মেনে নেয়ার জন্য এমন রাশির জাতক জাতিকার প্রয়োজন যারা অনেক খোলা মনে। এই রাশির সাথে অনেক ভালো মেলে তুলা, বৃশ্চিক ও মিথুন রাশির সাথে। আর একেবারে মেলে না কর্কট ও সিংহ রাশির সাথে।

মিথুন (মে২১- জুন২০)
মিথুনের রয়েছে সকলের সাথে মানিয়ে নেয়ার অনেক ভালো গুনটি। তবে সেই সাথে এই রাশির মানুষেরা একটু নার্ভাস ধরণের হয়ে থাকে। আর একারণেই একটু তেজি স্বভাবের মেষ, কর্কট ও মকর রাশির মানুষের সাথে অনেক ভালো মেলে। এবং একেবারেই ভালো মেলে না কন্যা ও মীন রাশির সাথে।

কর্কট (জুন২১- জুলাই২২)
অনেক বেশী আবেগী কর্কট রাশির মানুষের সাথে সবচাইতে ভালো মেলে একটু তেজস্বী ও আবেগ নিয়ন্ত্রণে রাখা রাশির মানুষের। আর সে কারণেই মকর, সিংহ রাশির সাথে বেশ ভালো ম্যাচ হয়। মেষ ও তুলা রাশির সাথে একেবারেই বেমানান এই রাশির মানুষেরা।

সিংহ (জুলাই২৩- আগস্ট২২)
একটু নেতৃত্ব দিতে পছন্দ সিংহ রাশির সাথে সবচাইতে ভালো মিলে যায় কুম্ভ, কন্যা ও মীন রাশির মানুষগুলোর সাথে। এতে করে সম্পর্ক বেশ ভালো টিকে যায়। আর স্বভাবে কিছুটা মিল থাকার কারণে একেবারেই মেলে না মেষ ও বৃশ্চিক রাশির মানুষগুলোর সাথে।

কন্যা (আগস্ট২৩- সেপ্টেম্বর২২)
অনেক লাজুক স্বভাবের হয়ে থাকেন কন্যা রাশির মানুষগুলো। এবং একটু বেশীই দুশ্চিন্তা প্রিয় এই রাশির মানুষের জন্য তাদের একটু বিপরীত ধরণের মানুষ মেষ, কর্কট ও মকর রাশির মানুষেরা একেবারেই পারফেক্ট। এবং মিথুন ও বৃশ্চিক রাশির মানুষেরা একেবারেই বেমানান।

তুলা (সেপ্টেম্বর২৩– অক্টোবর২২)
অনেক বেশী মানিয়ে নেয়া মনোভাবের তুলা রাশির মানুষেরা বেশ রোম্যান্টিক ধরণের হয়ে থাকেন। তাদের জন্য মানানসই জীবনসঙ্গী হয় বৃষ, কন্যা ও মীন রাশির মানুষেরা। এবং একেবারে পারফেক্ট নন মকর ও কর্কট রাশির মানুষেরা।

বৃশ্চিক (অক্টোবর২৩– নভেম্বর২১)
অনেক বেশী স্বাধীনচেতা এই রাশির মানুষগুলোর প্রয়োজন তাদের বুঝতে পারার মতো জীবনসঙ্গী। আর সেকারনেই তাদের সাথে সবচাইতে ভালো মানায় একই রাশির মানুষেরা, সেই সাথে মিথুন এবং মকর। কিন্তু একেবারেই মানানসই নয় সিংহ ও কুম্ভ।

ধনু (নভেম্বর২২- ডিসেম্বর২১)
খুব বেশী আত্মকেন্দ্রিক ও স্বাধীনচেতা এই রাশির মানুষেরা একটু দায়িত্বজ্ঞানহীনও হয়ে থাকেন। আর তাই তাদের এই অংশটি পূরণ করে দেয়ার জন্য মিথুন, বৃষ ও কর্কট রাশির মানুষেরাই বেশী যোগ্য। এবং জীবনসঙ্গী হিসেবে একেবারে বেমানান কন্যা ও মীন রাশির মানুষেরা।

মকর (ডিসেম্বর২২- জানুয়ারি১৯)
ক্যারিয়ার সচেতন, স্বাধীনচেতা মানুষগুলোর জন্য তাদের মানসিকতা বুঝতে পারার মতো জীবনসঙ্গীর প্রয়োজন রয়েছে। আর তাই একই রাশির মানুষ এবং সেই সাথে কর্কট রাশির সাথে তাদের খুব ভালো মানায়। তুলা ও মেষ রাশির সাথে একেবারেই মানায় না মকর রাশিকে।

কুম্ভ (জানুয়ারি২০- ফেব্রুয়ারি১৮)
সৎ এবং বন্ধুভাবাপন্ন এই মানুষগুলোর জন্য একেবারে পারফেক্ট মানুষ হচ্ছে সিংহ, কর্কট, ধনু রাশির মানুষেরা। আর বেমানান মানুষগুলো হচ্ছে বৃষ ও বৃশ্চিক রাশির মানুষেরা।

মীন (ফেব্রুয়ারি১৯- মার্চ২০)
একটু বেশী সেনসিটিভ ও স্বার্থপর ধরণের মীন রাশির মানুষের পারফেক্ট জীবনসঙ্গী হচ্ছে নিজের রাশির মানুষগুলো। তবে কন্যা, তুলা ও বৃশ্চিকর সাথেও বেশ ভালো মানায় তাদের। একেবারেই মানায় না ধনু ও মিথুনের সাথে।

সূত্র: eastrolog.com

আরও পড়ুন ::

Back to top button