জীবন যাত্রা

বার বার সম্পর্ক ভেঙে ফেলার হুমকি: ভালো নাকি খারাপ?

বার বার সম্পর্ক ভেঙে ফেলার হুমকি: ভালো নাকি খারাপ? - West Bengal News 24

সম্পর্কটা খুব বেশি ভালো যাচ্ছে না কিছুদিন ধরে। তাই সঙ্গীকে হুমকি দিয়ে ফেলেছেন। বলেছেন যদি সে ঠিক না হয়ে যায় তাহলে তাকে ছেড়ে চলে যাবেন আপনি। হুমকিটা মন থেকে দেন নি অবশ্য। নিছক ভয় দেখানোর জন্যই দিয়েছেন। ভাবছেন এতে আপনার প্রতি তাঁর ভালোবাসা বাড়বে, আপনাকে হারানোর ভয় পাবেন তিনি। এমন কাজ অনেকেই করে থাকেন। হুমকি দিয়ে ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেন কিংবা সঙ্গীর মনে অহেতুক ভয় সৃষ্টি করার চেষ্টা করেন। “চলে যাবো” বলে তাঁকে হারানোর কষ্ট দিতে চান এই ভেবে যে তাতে মানুষটি আরও কেয়ারিং হয়ে উঠবে। আসলেই কি এসব হুমকিতে কাজ হয়? নাকি এধরণের হুমকি প্রতিনিয়ত নষ্ট করছে আপনার সম্পর্কটাকে? জেনে নিন সম্পর্কের ব্যাপারে হুমকি দিলে সম্পর্কের উপর যেসব প্রভাব পড়তে পারে সে ব্যাপারে।

সম্পর্কের গভীরতা কমে যায়
সঙ্গীকে নিয়মিত সম্পর্ক থাকা না থাকা নিয়ে হুমকি দিয়ে সম্পর্কের গভীরতা কমে যায় ধীরে ধীরে। ফলে সম্পর্কটা রং হারিয়ে ফেলে। একঘেয়ে অনুভূত হতে থাকে সঙ্গীর সাথে কাটানো প্রতিটি দিন। দুজনের প্রতি দুজনের ভালোবাসাটাও হারিয়ে যায় কোথায় যেন। সম্পর্কের ভিতটাকে অনেক বেশি দূর্বল মনে হতে থাকে তখন। ফলে হুমকি দিয়ে সম্পর্ক ভালো করার বদলে উল্টো খারাপ হতে থাকে।

সঙ্গীর প্রতি বিরক্তি সৃষ্টি হয়
আপনি যদি নিয়মিত আপনার সঙ্গীকে নানান বিষয় নিয়ে সম্পর্ক ভেঙে ফেলার হুমকি দিতে থাকেন তাহলে আপনার সঙ্গী আপনার উপর বিরক্ত হয়ে যাবেন। আপনার প্রতি তার শ্রদ্ধাবোধ ও ভালোবাসা একেবারেই কমে যাবে। আপনার এই বিরক্তিকর আচরনের কারণে আপনি খুব দ্রুত আপনার সঙ্গীর ভালোবাসা হারাবেন এবং আপনাদের সম্পর্কে দূরত্ব সৃষ্টি হবে।

সম্পর্ক ভাঙার বিষয়টির গুরুত্ব কমে যায়
সম্পর্কে ভেঙে যাওয়া মানে দুটি জোড়া লাগা মন ভেঙে যাওয়া। দুজনের একসাথে কাটানো আনন্দের মূহূর্তগুলো অতীত হয়ে যাওয়া। সম্পর্ক ভেঙে যাওয়ার মতো এমন কষ্টকর একটি বিষয়কেও খুব হালকা মনে হবে যদি আপনি আপনার সঙ্গীকে প্রতিনিয়ত সম্পর্ক ভেঙে ফেলার হুমকি দিতে থাকেন।

হতাশা বাড়ে
আপনি হয়তো আপনার সঙ্গীকে নিয়মিতই নানান রকমের হুমকি দিচ্ছেন। কিন্তু আপনার সঙ্গী কোনো কিছুই আমলে নিচ্ছেন না। এমন পরিস্থিতিতে জীবন ও সম্পর্ক সম্পর্কে আপনার হতাশা দিন দিন শুধু বাড়তেই থাকবে। ফলে সম্পর্ক ভেঙে ফেলার হুমকি দিয়ে আপনার সঙ্গীর অভ্যাস পরিবর্তনের বদলে নিজেই ক্ষতির শিকার হবেন আপনি।

আরও পড়ুন ::

Back to top button