জাতীয়

দেশে অক্সিজেনের অভাবে ৩০ মিনিটে ৫ করোনা রোগীর মৃত্যু

দেশে অক্সিজেনের অভাবে ৩০ মিনিটে ৫ করোনা রোগীর মৃত্যু - West Bengal News 24

অক্সিজেনের অভাবে এবার উত্তরাখণ্ডের একটি হাসপাতালে একসঙ্গে পাঁচ কোভিড রোগীর মৃত্যু। মৃতদের মধ্য একজন নারীও রয়েছেন।

বুধবার ভোরে হরিদ্বার জেলার রুরকির একটি বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটেছে।

এক প্রতিবেদনে বলা হয়, অক্সিজেন পরিষেবায় ব্যাঘাত ঘটায় প্রায় ৩০ মিনিট কোভিড ওয়ার্ডে অক্সিজেন বন্ধ ছিল। অক্সিজেন ছাড়াই পড়ে থাকতে হয়েছিল রোগীদের। আর তাতেই জনের মৃত্যু হয় বলে অভিযোগ।

হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, আচমকাই অক্সিজেন সরবরাহে ব্যাঘাত ঘটে। তার জেরে রাত দেড়টা থেকে ২টা পর্যন্ত, প্রায় আধা ঘণ্টা অক্সিজেন পাননি রোগীরা। যে ৫ জন মারা গেছেন, তাদের মধ্যে একজন ভেন্টিলেটরে ছিলেন। বাকিরা ছিলেন অক্সিজেন শয্যায়।

এ ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হরিদ্বারের জেলাশাসক সি রবিশঙ্কর।

তিনি জানান, হাসপাতালে অক্সিজেনের চাহিদা কত, সেই তুলনায় সরবরাহ কত, তা নিয়ে সবিস্তার রিপোর্ট তৈরি করা হচ্ছে। গাফিলতির প্রমাণ পেলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া হাসপাতালের অডিট টিমও নিজেদের মতো করে তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন ::

Back to top button