জাতীয়

পেটের দায়ে কার্ফুর মধ্যে সবজি বিক্রি করছিল তরুণ, তার জেরেই থানাতেই মৃত্যু তরুণের

পেটের দায়ে কার্ফুর মধ্যে সবজি বিক্রি করছিল তরুণ, তার জেরেই থানাতেই মৃত্যু তরুণের - West Bengal News 24

করোনাবিধি ভাঙার জন্য আটক করা হয়েছিল তাকে। অপরাধ গুরুতর, সন্দেহ নেই। কিন্তু তার শাস্তিস্বরূপ প্রাণটাই চলে গেল সতেরো বছরের তরুণের। অভিযোগ, লকআপে পুলিশি অত্যাচারে মারা গেছে উত্তরপ্রদেশের ওই তরুণ।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের উন্নাও জেলার বাঙ্গারমাউ এলাকার ভাটপুরিতে। কার্ফুর মধ্যে নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে সবজি বিক্রি করছিল বছর সতেরোর এক তরুণ। তাকে পুলিশ সেখান থেকে তুলে নিয়ে যায়।

থানায় মারধর করার পরেই ওই তরুণের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে যাওয়া হয়েছিল নিকটবর্তী কমিউনিটি হেলথ সেন্টারে।

সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকরা। এই ঘটনায় দুই পুলিশ কনস্টেবল এবং একজন হোম গার্ডকে সাসপেন্ড করা হয়েছে। তরুণের পরিবারের অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ করা হয়েছে।

তরুণের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এমনকি থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভও দেখান উত্তেজিত স্থানীয় বাসিন্দারা। তাঁরা মৃতের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং সরকারি চাকরির দাবিও তুলেছেন। কোভিড পরিস্থিতি মোকাবিলার জন্য ২৪ মে সকাল ৭টা পর্যন্ত উত্তরপ্রদেশে করোনা কার্ফ্যু জারি করা হয়েছে।

সুত্র :দ্য ওয়াল

আরও পড়ুন ::

Back to top button