পর্দার ওপারেও চলছে রাজা-মাম্পির প্রেম! ‘খুব ভালোবাসি রুকমাকে’, প্রকাশ্যে জানালেন রাহুল

বর্তমানে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো ‘দেশের মাটি’। খুব অল্প সময়ের মধ্যেই এই ধারাবাহিক মানুষের মনে জায়গা করে নিয়েছে। নোয়া ও কিয়ানের মাঝের সম্পর্ক নিয়ে তৈরি এই গল্প দর্শকদের মনে সাড়া ফেলেছে। তবে নোয়া ও কিয়ান নয় এখন এই ধারাবাহিকের অন্য আরেক জুটি জয় করে নিয়েছে সবার মন। তারা হলো রাজা-মাম্পি। অনেকেই মনে করেন রাজা মাম্পি আবার নতুন করে প্রেমে শেখাচ্ছে সবাইকে।
নোয়া কিয়ানের বৌভাতের সময় থেকেই তাদের মধ্যে প্রেমের গল্প শুরু হয়েছিল। তাদের মধ্যেকার পুরোনো স্মৃতি এবং রাগ অভিমান একটু একটু করে ভেঙ্গে যাচ্ছিল। তবে গল্পের মোড় যেদিকেই ঘুরুক না কেন সাধারণ মানুষ তো ধরেই নিয়েছে বাস্তবেও রাজা অর্থাৎ রাহুল ও মাম্পি ওরফে রুকমার রিয়েল লাইফেও প্রেম চলছে। তাদের ঘিরে রয়েছে দর্শকদের নানারকম আবদার। তবে এখানেই অবশ্য এই জুটির অভিনয়ের স্বার্থকতা। তাদের পর্দার অভিনয় সকলের এত ভালো লেগেছে যে বাস্তবে দর্শকরা তাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে।
সম্প্রতি দর্শকদের আবদারে এই জুটি আসেন ইনস্টাগ্রাম লাইভে। তবে এখানে রাহুলকে দেখেই বোঝা যাচ্ছে তিনি খুবই অসুস্থ মুখ ভর্তি দাড়ি, গলা ভারী, চোখ মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন বলে জানান তিনি।
View this post on Instagram
অবশ্য অসুস্থতার জন্য ছাড় পাননি অনুগামীদের কাছ থেকে। তাদের চাহিদা পূরণ করতে রুকমার জন্য ‘বনপলাশীর পদাবলী’ ছবির জনপ্রিয় গান ‘আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাঁকন’ তেই গেয়েছেন ‘পাগল আমি ওরূপ দেখে…’ লজ্জায় রাঙা হয়ে যান রুকমা। এরপর একজন জানতে চান, শাড়ি পড়লে কেমন লাগে মাম্পিকে? সেটা ‘রাজা’-র চোখ দিয়ে বলতে হবে অভিনেতাকে!
অনুরাগীর সাথেই ‘মাম্পি’ বলেন ‘কালো পাঞ্জাবিতে দারুন মানিয়েছিল রাহুলকে’। সেইসময় রাজা বলে ওঠেন ‘পাঞ্জাবিটা আবার ছিঁঢ়বি? হ্যাঁ পাঞ্জাবি চেয়ার একটা দৃশ্য একবার শট নিয়েই করেছিলেন রুকমা, তাই মজা করেই বলেন পাঞ্জাবি আবার ছিঁড়বি? আবার অনেকেই কৌতুহল প্রকাশ করে বলেন পর্দায় যাদের এত প্রেম বাস্তবে সেই রাহুল-রুকমার প্রতি কি একটুও ভালোবাসা নেই? রুমা অবশ্য এর উত্তর এড়িয়ে গেছিলেন কিন্তু রাহুল পরিস্কার করে জানান ‘খুব ভালোবাসি রুকমাকে’।
সুত্র : সংবাদ অনলাইন



