রাজ্য

প্রয়াত পার্থ চট্টোপাধ্যায়ের মা, খবর শুনেই তড়িঘড়ি নাকতলা ছুটলেন রাজীব

প্রয়াত পার্থ চট্টোপাধ্যায়ের মা, খবর শুনেই তড়িঘড়ি নাকতলা ছুটলেন রাজীব - West Bengal News 24

মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের পরেই আরও অনেক ‘ঘরে ফেরার গান’ বাজছে বাংলা রাজনীতির আকাশে। প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়েও হাওয়ায় ভাসছে নানান কথা। এর মধ্যেই জল্পনা আরও উস্কে দিয়ে মাতৃহারা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি শোক জ্ঞাপন করতে উপস্থিত হলেন রাজীব।

জানা গেছে, পার্থ চট্টোপাধ্যায়ের মাতৃবিয়োগের খবর পেয়ে এদিন তাঁর নাকতলা বাড়ি গিয়েছিলেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি মিনিট পাঁচেক ছিলেন। একসময়ের বন্ধুকে দেখে বাড়িতে ডেকে নেন পার্থ বাবুও। রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এটা নেহাতই সৌজন্য সাক্ষাত্‍। এর পিছনে রাজনীতি নেই। তবে বর্তমান পরিস্থিতির সাপেক্ষে জল্পনা ডানা মেলেছে।

সূত্রের খবর, এদিন যখন পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে পৌঁছন রাজীব, তখন সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের আরও কিছু হেভিওয়েট। ছিলেন সুব্রত বক্সী, মালা রায় এবং অরূপ বিশ্বাস। গতকালই তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষের বাড়ি গিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তাও অবশ্য সৌজন্য সাক্ষাত্‍ ছিল।

দিন কয়েক আগে গেরুয়া শিবিরের সমালোচনাও শোনা গিয়েছিল তাঁর ফেসবুক পোস্টে। সব মিলিয়ে অনেকেই মনে করছেন তৃণমূলে ফেরার জন্য প্রায় তৈরি রাজীব। তবে তাঁকে দলে ফেরানো হবে কিনা তা নির্ভর করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের উপরেই।

এদিন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি গিয়ে জল্পনা আরও খানিক উস্কেছেন তিনি। রবিবার বিকেল ৩টে নাগাদ মারা গেছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মা। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। সন্ধ্যায় শেষকৃত্যে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন বলে খবর।

সুত্র : দ্য ওয়াল

আরও পড়ুন ::

Back to top button