আন্তর্জাতিক

নাইজেরিয়ায় পুলিশের গুলিতে ৫ জনের মৃত্যু

নাইজেরিয়ায় পুলিশের গুলিতে ৫ জনের মৃত্যু - West Bengal News 24

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় এক পুলিশ কর্মকর্তার গুলিতে প্রাণ হারিয়েছেন দেশটির পাঁচ বেসামরিক নাগরিক। এতে আহত হয়েছেন আরও চারজন। গত রোববার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এনুগু শহরে ঘটনাটি ঘটে।

রাজ্য পুলিশের মুখপাত্র ড্যানিয়েল এনডুকে জানান, এক পুলিশ কর্মকর্তা রোববার এনুগুর একটি আবাসিক এলাকায় প্রবেশ করে মানুষজনের দিকে আচমকা গুলি ছুড়তে শুরু করেন।

গুলিবিদ্ধদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর জখম হওয়া পাঁচজনকে পরে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

হামলাকারী পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। তবে তিনি কেন এই কাণ্ড ঘটিয়েছেন তা এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

গত কয়েক মাসে দক্ষিণপূর্ব নাইজেরিয়ায় নিরাপত্তা কর্মকর্তাদের ওপর হামলা বেড়ে গেছে। এতে পুলিশসহ বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন ::

Back to top button