
আরএসএস প্রধান মোহন ভাগবত মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ দ্বারা আয়োজিত ডঃ খাজা ইফতিকার আহমেদ-এর বই ‘THE MEETINGS OF MINDS” লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বলেন, ‘হিন্দু-মুসলিম ঐক্য বিভ্রান্তিকর, কারণ তাঁরা আলাদা-আলদা নয় তারা একই। উপাসনা করার পদ্ধতিতে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা যায় না।”তিনি সংখ্যালঘুদের জানান ,ভারতীয় সংখ্যালঘুদের, ভারত বর্ষে স্থান হবে না বলে ভয় দেখানোর চক্রান্ত চলছে আর তাই সেই ফাঁদে পা দিবেন না বলেও অনুরোধ করেন তিনি।
মোহন ভাগবত বলেন, আমরা গণতান্ত্রিক দেশে থাকি। এখানে হিন্দু অথবা মুসলিমদের প্রভুত্ব থাকতে পারে না,এখানে শুধু ভারতীয়দেরই প্রভুত্ব থাকবে।সকল ধর্মের মানুষদের মধ্যে একত্ব না থাকলে দেশের উন্নতি সম্ভব নয় বলেও জানান আরএসএস প্রধান।
সমস্ত ভারতীয়দের DNA এক, সে যেই ধর্মেরই হোক না কেন। সবাইকে এক হওয়ার আবেদন করে, ভারতকে বিশ্বগুরু বানানো প্রয়োজন এই বিশ্বের, অন্যথায় এই পৃথিবী টিকবে না বলেও জানান মোহন ভাগবত। আরএসএস প্রধান মোহন ভাগবত মব লিঞ্চিং নিয়ে বলেন, ‘ভিড় দ্বারা পিটিয়ে হত্যার ঘটনায় যুক্ত মানুষরা হিন্দুত্বের বিরুদ্ধে। দেশে একতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। ভারতের হিন্দু-মুসলিম একই পূর্বপুরুষের বংশধর।”
প্রবীণ নেতার সেই মন্তব্যের প্রতিক্রিয়ায় এবার বিতর্কিত মন্তব্য করলেন বিশ্ব হিন্দু পরিষদের বিতর্কিত নেত্রী সাধ্বী প্রাচী ( Sadhvi Prachi)। দাবি করলেন, সমস্ত ভারতীয়র ডিএনএ-ই এক। কেবল যারা গোমাংস ভক্ষণ করে তাদের ডিএনএ আলাদা। এই মন্তব্যের পর এই গোটা দেশজুড়ে শুরু হয় বিতর্ক। এছাড়াও লাভ জিহাদ নিয়ে সরব হয়েছেন সাদ্ধি প্রাচীর। তিনি বলেন লাভ জ্বিহাদের পারে মেয়েরা ধর্মান্তরিত হচ্ছে। তাতে করে মেয়েদের উপর অত্যাচার বেড়েই চলেছে।



