জাতীয়

সস্তা হতে পারে জ্বালানি, দেখে নিন আজ কত হল পেট্রোল-ডিজেলের দাম

Petrol-Diesel Price : সস্তা হতে পারে জ্বালানি, দেখে নিন আজ কত হল পেট্রোল-ডিজেলের দাম - West Bengal News 24

গত কয়েকদিনে শহরে বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। যারফলে একাধিকবার কংগ্রেস সহ কেন্দ্রীয় বিরোধী রাজনৈতিক দল রাজপথে নামে। কিন্তু কোনো কিছুরই বদল আসেনি। এরপর, গতকাল কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল জ্বালানির দাম কমানোর বিকল্প পদ্ধতির সন্ধান দিলেও , তা নিয়ে থেকে গেছে ধোঁয়াশা।

আগে কত ছিল জ্বালানি ?

গত সপ্তাহে ও কিছুটা বেড়েছিল জ্বালানির দাম। যারফলে , লিটারপ্রতি ৩৯ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের দাম হয়েছিল ১০১ টাকা ৭৪ পয়সা। আবার অন্যদিকে, ২১ পয়সা বেড়ে ৯৩ টাকা ০২ পয়সায় দাঁড়িয়ে ছিল ডিজেল।

আজ লিটার প্রতি কত হল জ্বালানি ?

কলকাতায় পেট্রল ও ডিজেলের দাম অনেক সময়েই ওঠানামা করে। অপরিশোধিত তেলের দামের বিচারে জ্বালানির দামে ফারাক তৈরি হয়। আজ ডিজেল এর তুলনায় পেট্রোলের দাম ১০২ টাকা ৮ পয়সা। এবং ডিজেল রয়েছে সেই আগের দামেই , অর্থাত্‍ ৯৩ টাকা ২ পয়সা।

কী মনে করছেন বিশেষজ্ঞরা?

একাংশের যুক্তি, সরকারের উচিত দাম কিছুটা নিয়ন্ত্রণ করা। কারন , এটা একটি জরুরি পণ্য। যারফলে এর সাথে বাজারের অন্য পণ্যের দামের ওঠানামা ও লেগে রয়েছে । তারজন্য, দিনের পর দিন জ্বালানির এই মূল্যবৃদ্ধিতে কার্যত নাজেহাল পরিস্থিতি সাধারন মানুষের।

শীঘ্রই পেট্রোল ও ডিজেল সস্তা হতে পারে বলে অনুমান করা হচ্ছে ৷ রবিবার ওপেক -এর সঙ্গে হওয়া বৈঠক থেকে অনুমান করা হচ্ছে যে পেট্রোল শীঘ্রই সস্তা হতে চলেছে ৷ পাঁচটি ওপেক দেশ ও অন্যান্য দেশগুলি অগাস্ট থেকে তেল উৎপাদন বৃদ্ধি করতে চলেছে ৷

দেখে নিন বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম

দিল্লি- পেট্রোল ১০১.৮৪ টাকা, ডিজেল ৮৯.৮৭ টাকা,
মুম্বই- পেট্রোল ১০৭.৮৩ টাকা, ডিজেল ৯৭.৪৫ টাকা,
চেন্নাই- পেট্রোল ১০২.৪৯ টাকা, ডিজেল ৯৪.৩৯ টাকা,
কলকাতা- পেট্রোল ১০২.০৮ টাকা, ডিজেল ৯৩.০২ টাকা,
বেঙ্গালুরু- পেট্রোল ১০৫.২৫ টাকা, ডিজেল ৯৫.২৬ টাকা,
লখনউ- পেট্রোল ৯৮.৬৯ টাকা, ডিজেল ৯০.২৬ টাকা,
পটনা- পেট্রোল ১০৪.৫৭ টাকা, ডিজেল ৯৫.৮১ টাকা,
ভোপাল- পেট্রোল ১১০.২০ টাকা, ডিজেল ৯৮.৬৭ টাকা,
জয়পুর- পেট্রোল ১০৮.৭১ টাকা, ডিজেল ৯৯.০২ টাকা,
গুরুগ্রাম- পেট্রোল ৯৯.৪৬ টাকা, ডিজেল ৯০.৪৭ টাকা

আরও পড়ুন ::

Back to top button