রাজ্য

পুজোর পর স্কুল খোলার সম্ভাবনা, নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee : পুজোর পর স্কুল খোলার সম্ভাবনা, নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী - West Bengal News 24

কোভিডের তৃতীয় ঢেউ নিয়ে নবান্ন সভাঘরে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দীর্ঘদিন ধরে স্কুল-কলেজ বন্ধ। এই পরিস্থিতিতে এবার স্কুল-‌কলেজ খোলা নিয়ে মুখ খুললেন মমতা। নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিত্‍ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, স্কুল কলেজ খোলা নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেছেন মুখ্যমন্ত্রী। এরপর মমতা ব্যানার্জি বলেন, ‘পুজোর পরে একদিন অন্তর স্কুল খোলা নিয়ে চিন্তা ভাবনা চলছে। আপনারাও বলেছেন। আমরা ভেবে দেখছি।’

তাঁকে ফের প্রশ্ন করা হয়েছিল, পুজোর পর কোন কোন শ্রেণির পঠনপাঠন এক দিন অন্তর শুরু করার কথা ভাবছে রাজ্য? এরপর তিনি জানান, ‘পুজোর ছুটির পর স্কুল খোলার বিষয়টি এখনও ভাবনা চিন্তার স্তরে। এরপরই মুখ্যমন্ত্রী বলেন, ‘শিশু ভূমিষ্ঠই হল না। আর আপনারা অন্নপ্রাশনের কথা ভাবতে শুরু করেছেন।’

প্রসঙ্গত, রাজ্যে প্রায় ১৭ মাস ধরে বন্ধ স্কুল-কলেজ। যদিও মাঝে নবম থেকে দ্বাদশের ক্লাস শুরু হয়েছিল। তবে দ্বিতীয় ঢেউয়ের জেরে বন্ধ করে দেওয়া হয়েছিল। করোনা আবহে পুজোর পর দীর্ঘদিন পর খুলতে চলেছে স্কুল, এমনটাই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী। যদিও কবে, কোন কোন শ্রেণির জন্য খুলবে স্কুল তা নিয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

সুত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button