জাতীয়

সেনা-জঙ্গি গুলির লড়াই, কাশ্মীরে এনকাউন্টারে খতম সন্ত্রাসবাদী

সেনা-জঙ্গি গুলির লড়াই, কাশ্মীরে এনকাউন্টারে খতম সন্ত্রাসবাদী - West Bengal News 24

সাত সকালে বুলেটের শব্দে কেঁপে উঠল উপত্য়কা। সেনাবাহিনীর গুলিতে খতম এক জঙ্গি। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে অত্যাধুনিক হাতিয়ার।

এনকাউন্টারের ঘটনাটি ঘটে বদগাঁও জেলায়। সংবাদসংস্থার খবর অনুযায়ী, নির্ভরযোগ্য় সূত্রে সেনাবাহিনী জানতে পারে, বদগাঁও জেলার মচওয়ায় আত্মগোপন করে রয়েছে সশস্ত্র জঙ্গিদের একটি দল। সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সেনাবাহিনী সেখানে গিয়ে এলাকা ঘিরে ফেলে। নিরাপত্তাবাহিনীর উপস্থিতির কথা জানতে পেরে আত্মগোপন করে থাকা জঙ্গিরা গুলি চালাতে শুরু করে।

বেশ কিছুক্ষণ ধরে চলে গুলির লড়াই। বাহিনীর গুলিতে মারা পড়ে এক জঙ্গি। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি একে-৪৭ রাইফেল, পিস্তল, তাজা কার্তুজ ও বেশ কিছু কাগজপত্র। সূত্রের খবর, নিহত জঙ্গি পাক মদতপুষ্ট সংগঠন লস্করের সদস্য়। জঙ্গির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। এই খবর লেখা পর্যন্ত তল্লাশি অভিযান অব্য়াহত।

কিছুদিন আগে পুলওয়ামায় সেনা বাহিনীর গুলিতে মারা পড়ে কুখ্যাত জইশ জঙ্গি মহম্মদ ইসমাইল আলভি। তার আগে মে মাসে অনন্তনাগ জেলার কোকেরনাগ এলাকায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে তিন কুখ্যাত জঙ্গি মারা পরে।

কাশ্মীরে ৩৭০ ধারা রদ হওয়ার পর থেকে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি নতুন করে সেখানে সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। চলছে ভারতের সঙ্গে ছায়াযুদ্ধ। উপত্য়কার আকাশে উড়তে দেখা গিয়েছে ড্রোন। ভারতও উপত্য়কায় সেনা অভিযান বাড়িয়ে দিয়েছে। কাশ্মীরে লস্করের মেরুদণ্ড ভেঙে দিতে বদ্ধপরিকর ভারতীয় সেনাবাহিনী।

সুত্র : এই মুহুর্তে

আরও পড়ুন ::

Back to top button