রাজনীতি

‘বিপ্লব দেব আপনার মরা উচিত’, বিস্ফোরক সায়নী

‘বিপ্লব দেব আপনার মরা উচিত’, বিস্ফোরক সায়নী - West Bengal News 24

ত্রিপুরার আক্রান্ত তৃণমূল। হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। পুলিশের উপস্থিতিতে হামলা চালানো হয় বলে অভিযোগ তোলে বিজেপি। আক্রান্ত হয়েছেন জয়া দত্ত, দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা সহ একাধিক কর্মীরা। আমবাসা যাওয়ার পথে এই হামলা হয় বলে অভিযোগ। গাড়িতে ইঁট, বাঁশ দিয়ে মারা হয়। ঘটনা জয়া দত্তের কানের পাশে চোট লেগেছে। আক্রান্ত হয়েছেন দেবাংশু। মাথায় চোট লেগেছে সুদীপের। আগামীকাল ত্রিপুরায় ছুটছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ,কুণাল ঘোষ। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তারা।

বিজেপি সরকারকে এক হাত নিয়ে এবার সায়নী ঘোষ একটি টুইট করেছেন । তিনি টুইটারে লিখেছেন বিপ্লব দেব আপনার মরা উচিত। আপনার অর্ধেক বয়সের এই তরুণ নেতাদের আক্রমণ করার জন্য আপনার নিজের লজ্জা হওয়া উচিত। পাশাপাশি সায়নী হুঁশিয়ারি দিয়ে লিখেছেন আপনাকে ও আপনার দলকে ত্রিপুরার মানচিত্র থেকে মুছে ফেলবো আমরা কথা দিচ্ছি।

ত্রিপুরায় দেবাংশুদের ওপর হামলার ঘটনা নিয়ে এখন উত্তাল রাজনীতি। তৃণমূল নেতৃত্ব এই ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলছেন।

যদিও বিজেপি হামলার ঘটনা অস্বীকার করেছে। আবার দলের যুব নেতা নেত্রীদের উপর আক্রমণ হওয়ায় বিলম্ব না করে আগামীকাল ত্রিপুরায় ছুটছেন কুণাল ঘোষ এবং ব্রাত্য বসু। তারা ত্রিপুরার রাজ্যপালের সাথেও সাক্ষাত্‍ করতে পারেন বলে জানা গেছে। সব মিলিয়ে সরগরম ত্রিপুরার রাজনীতি থেকে বাংলার রাজনীতি।

সুত্র : প্রথম কলকাতা

আরও পড়ুন ::

Back to top button