জাতীয়

CRPF-এর উপর জঙ্গি হামলা, স্বাধীনতা দিবসের আগে উত্তপ্ত কাশ্মীর

CRPF-এর উপর জঙ্গি হামলা, স্বাধীনতা দিবসের আগে উত্তপ্ত কাশ্মীর - West Bengal News 24

কাশ্মীরের শোপিয়ান জেলায় মঙ্গলবার সকালে সিআরপিএফ দলের ওপর হামলা চালাল চার জঙ্গি। হামলায় একজন আহত হয়েছে বলে খবর। শোপিয়ানের জাইনাপোরা এলাকার ক্রালচেকের ঘটনা এটি।

এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, জঙ্গিরা গুলি চালালে এক জন প্যারামিলিটারি ট্রুপারের গুলি লাগে। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অজয় কুমার নামক ওই ট্রুপারের হাতে গুলি লেগেছিল তবে এখন বিপদমুক্ত তিনি।

জঙ্গিরা গুলি চালালে সিআরপিএফ জওয়ানরাও জবাব দেন। এরপর তল্লাশি চালালে একটি ভর্তি ম্যাগাজিন উদ্ধার হয়। জঙ্গিদের পাকড়াও করতে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। প্রসঙ্গত, দু’দিনের কাশ্মীর সফরে এসেছেন রাহুল গান্ধী। তুলমাল গান্ডেরবালের মাতা খির ভবানী মন্দির এবং পরে হজরতবাল প্রস্রবণ দেখতে যাবেন তিনি। শেষে শ্রীনগরে কংগ্রেসের নতুন সদর দফতরের উদ্বোধন করবেন তিনি।

এদিকে গতকালই কাশ্মীরের অনন্তনাগে এক বিজেপি নেতা এবং তাঁর স্ত্রীকে হত্যা করল জঙ্গিরা। অনন্তনাগ জেলার লালচক এলাকায় এই ঘটনা ঘটেছে বলে খবর। বিজেপি নেতা গুলাম রসুল দার এবং স্ত্রী জোয়ানারা বানোকে গুলি করে মারে জঙ্গিরা। কুলগামের বিজেপি কিষান মোর্চার প্রেসিডেন্ট ছিলেন রসুল। তাঁকে এবং তার স্ত্রীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও লাভ হয়নি। চিকিত্‍সকরা মৃত বলে ঘোষণা করে দেন।

সূত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button