জীবন যাত্রা

অনুভবে তারুণ্য

অনুভবে তারুণ্য - West Bengal News 24

বয়সের চেয়ে নিজেকে তরুণ মনে করুন। এতে আপনার সুস্থতা ও দীর্ঘায়ু লাভের সম্ভাবনা অনেক বেড়ে যায়। বয়স্ক মানুষের প্রতি এ পরামর্শ দিয়েছেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) একদল গবেষক।

ইন্টারনাল মেডিসিন সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, নিজেদের আসল বয়সের চেয়ে বেশি বয়স্ক মনে করেন, এমন ব্যক্তিদের মৃত্যুহার তুলনামূলক বেশি।

আর যাঁরা নিজেদের আসল বয়সের চেয়ে দু-তিন বছর কম বয়সী ভাবেন, তাঁদের শারীরিক ও মানসিক সুস্থতার সম্ভাবনাও বেশি। গবেষকেরা ৬ হাজার ৪৮৯ জন বয়স্ক নারী-পুরুষের ওপর এ গবেষণা চালিয়েছেন।

আরও পড়ুন ::

Back to top button