ঝাড়গ্রাম

সহযোগিতায় ঝাড়গ্রাম জেলা পুলিশ, অ্যাপ ক্যাব চালাবেন জঙ্গলমহলের যুবকরা

স্বপ্নীল মজুমদার

সহযোগিতায় ঝাড়গ্রাম জেলা পুলিশ, অ্যাপ ক্যাব চালাবেন জঙ্গলমহলের যুবকরা - West Bengal News 24

এবার কলকাতা ও শহরতলি এলাকায় উবের ইন্ডিয়ার গাড়ি চালাবেন ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তের ২৫ জন আদিবাসী-মূলবাসী যুবক। সম্প্রতি জেলা পুলিশ লাইনের সভাঘরে আনুষ্ঠানিক ভাবে ওই যুবকদের কর্মসংস্থানের দিশা দেখানো হল। অনুষ্ঠানে ছিলেন জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) উত্তম ঘোষ, উবের সংস্থার কলকাতার কর্পোরেট একজিকিউটিভ দেবাশিস সাহা প্রমুখ।

২০১৯ সাল থেকেই জেলা পুলিশের উদ্যোগে জেলার বিভিন্ন থানার বেকার যুবকদের গাড়ি চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ প্রাপ্তদের কর্মস্থানের লক্ষ্যে জেলা পুলিশের তরফে উবের সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়। পুলিশের এই প্রকল্পের নাম দেওয়া হয় ‘সাথী’।

সহযোগিতায় ঝাড়গ্রাম জেলা পুলিশ, অ্যাপ ক্যাব চালাবেন জঙ্গলমহলের যুবকরা - West Bengal News 24

উবের সংস্থার কর্মকর্তা ও প্রতিনিধিরা এসে প্রশিক্ষিত জনা পঞ্চাশ যুবকদের ড্রাইভিংয়ের পরীক্ষা নিয়ে ২৫ জনকে বাছাই করেন। উবের সংস্থার তরফে জানানো হয়েছে, সংস্থার অংশীদারদের গাড়ির চালক হিসেবে ওই যুবকরা কাজ পাবেন। জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা বলেন, ‘‘প্রথম পর্যায়ে ২৫ জনের কর্মসংস্থানের সুযোগ হল। বাকিদের জন্যও পরবর্তী পর্যায়ে পদক্ষেপ করা হবে।’’

আরও পড়ুন ::

Back to top button