ঝাড়গ্রাম

শীতলা পুজোয় গ্রামের যুবকদের সঙ্গে নাচ, স্বামীর কটূক্তিতে আত্মঘাতী বধূ

স্বপ্নীল মজুমদার

শীতলা পুজোয় গ্রামের যুবকদের সঙ্গে নাচ, স্বামীর কটূক্তিতে আত্মঘাতী বধূ - West Bengal News 24

স্বামীর ধমক ও কটূক্তির জেরে অভিমানে আত্মঘাতী হলেন স্ত্রী। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার বাকড়া গ্রামের ঘটনা। মৃতার নাম দীপালি নায়েক (২১)। মঙ্গলবার রাতে বাড়িতে থাকা কীটনাশক খেয়ে নেন দীপালি। ভাঙাগড় গ্রামীণ হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বাকড়া এলাকার টালিপাড়ায় চলছিল শীতলা পুজো। সেই পুজোকে কেন্দ্র করে প্রতিবছরই এলাকার উৎসব হয়।

মঙ্গলবার বিকেলে পুজোর অনুষ্ঠানে স্থানীয় যুবকদের সঙ্গে নেচেছিলেন দীপালি। এই নিয়ে স্বামী টিকেন নায়েকের সঙ্গে দীপালির চরম অশান্তি হয়। টিকেন স্ত্রীকে কটূক্তি করেন। অভিমানে বাড়ি চলে আসেন দীপালি।

এরপর তিনি বাড়িতে ঢুকেই বেশ কিছুটা কীটনাশক পান করেন।

আরও পড়ুন ::

Back to top button