জানা-অজানা

বসার ভঙ্গি বলে দেবে আপনার ব্যক্তিত্ব কেমন

বসার ভঙ্গি বলে দেবে আপনার ব্যক্তিত্ব কেমন - West Bengal News 24

মানুষ হিসেবে আপনি কেমন? এ খবর জানতে এখন আর বেশি সময় নিতে হবে না। কারণ সাইকোলোজিক্যাল ফ্যাক্ট বলছে, কারো বসার ভঙ্গি থেকে সহজেই বোঝা সম্ভব মানুষের ব্যক্তিত্ব!

টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত হওয়া এক প্রতিবেদন থেকেও এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়। যেমন:

১। ছবিতে ১নং বসার ভঙ্গি অনুযায়ী, হাঁটু একসঙ্গে কিন্তু পায়ের দুই পাতায় দূরত্ব রেখে বসে। তবে সে ব্যক্তি চিন্তাহীন হয়ে থাকেন। আর এ কারণে কঠিন সময়েও তিনি স্বাভাবিক হয়েই তাকতে পারেন। পরিকল্পনাহীন জীবনযাপনে তারা অভ্যস্ত।

২। ছবিতে ১নং বসার ভঙ্গি অনুযায়ী, যদি কাউকে পায়ের ওপর পা তুলে বসতে দেখেন তবে তিনি বেশ উচ্চাকাঙ্ক্ষী। হাসিখুশি হয়ে জীবন কাটানোতেই প্রাধান্য দেন তারা।

আরও পড়ুন :: নির্ঘুম রাত মানুষকে অসামাজিক করে: গবেষণা

৩। ছবির ৩নং মানুষ অনুযায়ী যারা হাঁটু ফাঁক করে পায়ের পাতা একসঙ্গে করে সোজা হয়ে বসেন তারা সহজে কাউকে বিশ্বাস করেন না। কথা বলতে পছন্দ করেন। সময়ের অপচয় করে এমন মানুষ তাদের অপছন্দ।

৪। ছবির ৪নং মানুষ অনুযায়ী যারা হাঁটু এবং পায়ের পাতা একসঙ্গে করে সোজা হয়ে বসেন তারা নিজের মধ্যে গুটিয়ে থাকতে পছন্দ করেন। এরা বেশ ভদ্র ও শান্ত স্বভাবের হয়ে থাকে।

৫। ছবির ৫নং মানুষ অনুযায়ী যারা হাঁটু এবং পায়ের পাতা একসঙ্গে করে সোজা হয়ে একটু হেলিয়ে বসেন তারা জীবনে কাজে বেশি মনোযোগী। স্পষ্টভাষী হওয়ার পাশাপাশি এরাও বেশ উচ্চাকাঙ্ক্ষী হয়ে থাকেন।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য