ঝাড়গ্রাম

ঝাড়গ্রাম চিড়িয়াখানায় তিন শাবক সহ চিতাবাঘিনী হর্ষিনীকে দেখার সুযোগ মিলছে দর্শকদের

স্বপ্নীল মজুমদার

ঝাড়গ্রাম চিড়িয়াখানায় তিন শাবক সহ চিতাবাঘিনী হর্ষিনীকে দেখার সুযোগ মিলছে দর্শকদের - West Bengal News 24

পুজোর আগে বড় চমক দিল জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক। ঘেরাটোপে খুদে তিন চিতা শাবকের খুনসুটি দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা।

গত কয়েকমাস চিতাবাঘিনী হর্ষিনী ও তার তিন শাবক বিশেষ অবজারভেশনে আলাদা ঘরে ছিল। গত শুক্রবার তাদের এনক্লোজারে ছেড়ে দেওয়া হয়েছে। কয়েক বছর আগে উত্তরবঙ্গ থেকে নিয়ে আসা হয়েছিল পুরুষ চিতাবাঘ সোহেল ও চিতাবাঘিনী হর্ষিনীকে।

এখন তাঁদের সংসার বেড়ে দাড়িয়েছে সাত। চলতি বছরে গত ২৯ মার্চ স্ত্রী চিতাবাঘ হর্ষিনী তিনটি শাবক প্রসব করে, তাঁর মধ্যে দুটি মাদী ও একটি পুরুষ শাবক। এর আগেও হর্ষিনী শাবক প্রসবের পরে সেগুলি খেয়ে নিয়েছিল।

তাই এবার চিড়িয়াখানা কর্তৃপক্ষ বিশেষ সতর্কতা অবলম্বন করে তার তিন শাবককে বিশেষ পর্যবেক্ষণে রাখে বিগত ৬ মাস ধরে।

চিড়িয়াখানার সহ অধিকর্তা সমীর বোস জানান, সমস্ত শারীরিক পরীক্ষার পরে শুক্রবার থেকে দর্শকদের সামনে হর্ষিনী ও তার তিন শাবককে হাজির করা হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য