প্রযুক্তি

চন্দ্রাভিযানে বড়সড় গলদ – উৎক্ষেপনের পরেই বড়সড় ধাক্কার মুখে মার্কিন যুক্তরাষ্ট্র

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

চন্দ্রাভিযানে বড়সড় গলদ – উৎক্ষেপনের পরেই বড়সড় ধাক্কার মুখে মার্কিন যুক্তরাষ্ট্র - West Bengal News 24

৫০ বছরের মধ্যে এটাই চাঁদে আমেরিকার পাঠানো প্রথম ল্যান্ডার হওয়ার কথা ছিল। সোমবার ফ্লোরিডা থেকে এই মহাকাশযান উৎক্ষেপণ করা হয়। কিন্তু উৎক্ষেপণের ২৪ ঘণ্টারও কম সময়ে বিপদের সম্মুখীন হয় মহাকাশযানটি।

যে সংস্থা এই মহাকাশযান তৈরি করেছে, সেই অ্যাস্ট্রোবোটিক টেকনোলজি বিষয়টি নিশ্চিত করে। উল্লেখ্য , এই মহাকাশযানটি মাউন্ট এভারেস্টের টুকরো, মানব দেহাবশেষ নিয়ে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল। কোম্পানির পরিকল্পনা ছিল, 23 ফেব্রুয়ারি চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে পেরেগ্রিন মহাকাশযান। বর্তমানে এটি চাঁদের দিকে ঘুরছে।

সংস্থার দাবি , প্রথমে মহাকাশযানের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ ভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। লক্ষ্য করার বিষয় , পেরেগ্রিনের ব্যাটারিতে সম্পূর্ণ চার্জ ছিল। সংস্থাটি বলছে , “পেরেগ্রিনের বিদ্যমান শক্তি যতটা সম্ভব মহাকাশযান অপারেশন করতে ব্যবহার করা হচ্ছে।” বিজ্ঞানীরা সূর্যের দিকে পেরেগ্রিনের সৌর প্যানেল গুলিকে নির্দেশ করার জন্য আরও একটি পদ্ধতি ব্যবহার করেছিলেন।

অ্যাস্ট্রোবোটিকের তরফ থেকে জানানো হয়েছে, পেরেগ্রিনের প্রথম ছবিতে একটি ত্রুটিপূর্ণ মাল্টি-লেয়ার ইনসুলেশন দেখানো হয়েছে। তারা জানিয়েছে, সেই কারণে প্রপেলান্টে ত্রুটি দেখা যায়। নাসা টুইট করে লিখছে, “বিপর্যয়ের সম্মুখীন হয়েছে মহাকাশযানটি। প্রপেলান্টে সমস্যা দেখা যাওয়ার ফলে আমরা তার কারণ খুঁজতে এবং মূল্যায়ন করতে অ্যাস্ট্রোবোটিংকের সঙ্গে কাজ করছি। জ্বালানি লিক হওয়ার কারণে পেরেগ্রিনের ল্যান্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থার থ্রাস্টারগুলিকে সূক্ষ্ম করতে হয়েছিল।”

বহু বছর পরে চাঁদে মহাকাশযান পাঠানোর প্রায় সবরকম বন্দোবস্ত করে ফেলেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। পরে দেখা যায় সেই পেরেগ্রিন মহাকাশ যানটি ত্রুটিপূর্ণ। প্রসঙ্গত , গত বছর রাশিয়া চাঁদে একটি ল্যান্ডার অবতরণ করেছিল। ৫০ বছর পর রাশিয়াও চাঁদে তাদের মিশন চালু করতে সক্ষম হয়েছে। যদিও তাদের লুনা ২৫ সফল ভাবে অবতরণ কতে পারেনি।

আরও পড়ুন ::

Back to top button