রাজ্য

শ্রীভূমি দিয়ে সূচনা, মহালয়ার আগেই উৎসবে ফিরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

শ্রীভূমি দিয়ে সূচনা, মহালয়ার আগেই উৎসবে ফিরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় - West Bengal News 24

আগামী সপ্তাহে মহালয়া। তার পর শুরু হয়ে যাবে দুর্গোৎসব। প্রতি বছরের মতো এবারও পুজোর উদ্বোধনে থাকছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, মহালয়ার আগের দিন থেকে পুজোর উদ্বোধন শুরু করবেন তিনি। মন্ত্রিসভা তথা দলীয় সতীর্থ দমকলমন্ত্রী সুজিত বসুর শ্রীভূমির উদ্বোধন দিয়ে মুখ্যমন্ত্রী ফিরছেন উৎসবে।

শ্রীভূমির এবারের থিম দক্ষিণ ভারতের বিখ্যাত তিরুপতি বালাজি মন্দির। মুখ্যমন্ত্রীর হাত ধরে এবছরও কলকাতার বিখ্যাত পুজো মণ্ডপগুলির দুয়ার খুলে যাবে দর্শনার্থীদের জন্য। এবং তা মহালয়ার আগে থেকেই। এবার মুখ্যমন্ত্রী শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দিয়ে শুরু করছেন পুজোর উদ্বোধন।

১ অক্টোবর সূচনা হচ্ছে শ্রীভূমির পুজোর। সম্ভবত তার পর থেকেই দর্শনার্থীদের প্রবেশাধিকার মিলবে।অন্ধ্রের তিরুপতি মন্দির এবারও তা দর্শকদের নজর কাড়বে সে বিষয়ে নিশ্চিত। প্রতি বছর শ্রীভূমির পুজোয় বিশেষ চমক থাকে। পুজোর চারটে দিন তো বটেই, আগে-পরেও লেকটাউনের এই পুজো দেখতে ভিড় জমান প্রচুর মানুষ। কখনও ডিজনিল্যান্ড, কখনও ভ্যাটিকান সিটি, আবার কখনও বুর্জ খলিফার মণ্ডপ তৈরি করে চমকে দিয়েছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব।

আরও পড়ুন ::

Back to top button