জাতীয়

শুধু পূণ্য অর্জনই নয় – মহাকুম্ভ মেলা উপার্জনের মোক্ষম উপায় ! কীভাবে জানেন ?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

শুধু পূণ্য অর্জনই নয় – মহাকুম্ভ মেলা উপার্জনের মোক্ষম উপায় ! কীভাবে জানেন ? - West Bengal News 24

বেশির ভাগ মানুষের কাছে মহাকুম্ভ পুণ্যস্নানের ক্ষেত্র হলেও, কারোর কাছে এটি পেটে দু’মুঠো খাবার জোগানোর মাধ্যম মাত্র। আর এক মাস ব্যাপী এই অনুষ্ঠান যে সেই মানুষগুলিকেও সুযোগ দেবে, সেই নিয়ে কোনও দ্বিমত নেই রাজ্যের প্রশাসনিক মহলের।

এক মাস ব্যাপী এই উৎসবে পা মেলাতে চলেছেন প্রায় ৪৫ কোটির অধিক মানুষ। এমনটাই অনুমান উত্তরপ্রদেশ সরকারের। ১২টি পূর্ণ কুম্ভ পেরিয়ে ১৪৪ বছর এসেছে মহাকুম্ভ। অনেকেই বলে থাকেন, বহু মানুষই জীবনে একবারও এই মহাকুম্ভের সাক্ষী থাকতে পারেন না। ফলত, আর সকল কুম্ভ মেলার চেয়ে এই কুম্ভের গুরুত্ব একটু যে বেশিই, তা বলার অপেক্ষা রাখে না।

জানা যায়, শুধুমাত্র মেলা ঘিরে প্রায় ১২ লক্ষ নতুন অস্থায়ী কাজ তৈরি হয়েছে প্রয়াগরাজে। যা ৮ লক্ষ কর্মীদের সারা বছরের তুলনায় একটু বাড়তি আয় জোগাতে সহায়তা করবে। অর্থাৎ কর্মীর তুলনায় কাজের পরিমাণ বেশি। ফলত, আয় ফুরোবে না গিগ ওয়ার্কারদের।

গত ১৩ ই জানুয়ারি থেকে শুরু হয়েছে উৎসব। চলবে প্রায় এক মাসের অধিক সময়। ফেব্রুয়ারির ২৬ তারিখ শেষ হবে মহাকুম্ভ মেলা। তার আগেই সেই বিরলতম উৎসবের সাক্ষী থাকতে প্রয়াগরাজের দিকে ছুটে চলেছেন বহু পুণ্যার্থীরা। ভিড় জমিয়েছেন ভিনদেশীরাও। সাক্ষাৎ মিলেছে সন্ন্যাসী, নাগা সন্ন্যাসী এমনকি অঘোরীদেরও।

আরও পড়ুন ::

Back to top button