সম্পর্ক

একতরফা প্রেমে বন্দি হলে কী করবেন?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

একতরফা প্রেমে বন্দি হলে কী করবেন? - West Bengal News 24

প্রেমে পড়া বারণ, কারণে অকারণ— গানটি ভালো লাগতেই পারে। কিন্তু মনকে বোঝানো খুবই কঠিন ব্যাপার। কারণ মন কখন, কার প্রেমে পড়বে তা বোঝা যায় না। অনেক সময় আপনি যাকে ভালোবাসেন, সে হয়তো আপনাকে পাত্তাই দেয় না। তখন অদ্ভুত একটা পরিস্থিতি। কোন দিকে যাবেন তা বোঝা কঠিন। মনের মধ্যে আশার প্রদীপ জ্বালিয়ে বসে থাকা, হয়তো সে কখনো আমার হবে!

মনোবিদরা বলছেন,এই প্রজন্মের ছেলেমেয়েদের মধ্য়ে একতরফা প্রেমের প্রবণতা বেশি। এর ফলে তীব্র মানসিক অবসাদের শিকার হন অনেকেই। কারণ প্রেম ভুলতে পারেন না, আবার মেনেও নিতে পারেন না। অদ্ভুত এক দোটানা। মনোবিদরা বলছেন, এ ধরনের সম্পর্ক থেকে বেরিয়ে আসা যায়। এজন্য মানতে হয় বেশ কিছু নিয়ম।

আরও পড়ুন :: সম্পর্ক টিকিয়ে রাখতে মেয়েদের কী করা উচিত?

১. প্রথমেই ঠিক করে নিন একতরফা প্রেম থেকে আপনি বের হবেন। মনে মনে একটা সংকল্প করুন। দেখবেন কাজটা সহজ হবে।

২. আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। চেষ্টা করুন ভালোবাসার মানুষটার সঙ্গে যেন যোগাযোগ না থাকে। দরকার পড়লে শহর বদলে ফেলুন। ফোন নম্বর, ফেসবুক, সব থেকে তাকে ডিলিট করে দিন।

৩. নিজেকে সময় দিন। দেখবেন একদিন ঠিক এসব প্রেম, আসক্তি পেরিয়ে জীবনটা সহজ হয়ে যাবে। নিজের শখগুলো নিয়ে নতুন করে ভাবুন।

৪. পুরনো মেসেজ, চিঠি, ছবি সব ডিলিট করে দিন। স্মৃতিতে আটকে থাকা মোটেই ঠিক নয়। এতে কষ্ট আরও বাড়বে।

৫. নতুন নতুন বন্ধু তৈরি করুন। তবে ভুলেও সোশ্যাল মিডিয়ায় সারাদিন থাকবেন না।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য