
ভারতের টেস্ট ক্রিকেটে বিরাট কোহলির অধ্যায় অবসান ঘটেছে। দীর্ঘ সময় ধরে রেকর্ড গড়া, সাফল্যের শিখর ছোঁয়া ও নানা চ্যালেঞ্জ পেরিয়ে শেষ হয়েছে তাঁর লাল বলের সফর। এই অধ্যায়ের ইতি টানতেই প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়, বিশিষ্টজনেরা একের পর এক প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কোহলিকে।
ক্রিকেট কিংবদন্তি শচীন তেণ্ডুলকর লিখেছেন, ‘নতুন প্রজন্ম তোমার উত্তরাধিকার বয়ে নিয়ে যাবে…’
ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কথায়, ‘ইংল্যান্ড সফরে কোহলিকে দেখা যাবে না…’
জাতীয় দলের কোচ গৌতম গম্ভীর জানিয়েছেন, ‘তুমি সিংহ হৃদয়…’
ফিফার তরফে বলা হয়েছে, ‘লাল বলের ক্রিকেটে অসাধারণ সফরের জন্য অভিনন্দন বিরাট’
আইসিসি চেয়ারম্যান জয় শাহ লিখেছেন, ‘হৃদয় দিয়ে, সাহসের সঙ্গে টেস্ট খেলেছ…’
ভারতীয় পেসার জশপ্রীত বুমরাহ লিখেছেন, ‘তোমার অধীনে টেস্ট অভিষেক হয়…’
শুভমান গিলের আবেগঘন বার্তা, ‘তোমার জন্য যাই লিখি না কেন…’
রবি শাস্ত্রী জানিয়েছেন, ‘বিশ্বাস করতে পারছি না…’
ভারতের প্রাক্তন মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী লিখেছেন, ‘সাদা জার্সিতে কোহলি মানেই অন্য আবেগ…’
মহম্মদ শামির কথায়, ‘তোমার আবেগ ছিল ছোঁয়াচে…’
দক্ষিণ আফ্রিকার এবি ডি’ভিলিয়ার্স জানিয়েছেন, ‘অভিনন্দন প্রিয় বিসকোত্তি…’
এছাড়াও ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ, শিখর ধাওয়ান, বীরেন্দ্র শেহওয়াগ সহ বাংলাদেশের মুশফিকুর রহিমের মতো আন্তর্জাতিক ক্রিকেটাররাও শুভেচ্ছা জানিয়েছেন কিং কোহলিকে।



