
অবিরাম বৃষ্টির কারণে চরম দুর্ভোগে পড়েছে “উত্তরাখণ্ড”। রাজ্যের একাধিক অঞ্চলে জনজীবন কার্যত থমকে গিয়েছে। টানা বৃষ্টির কারণে ‘ধস’ নামায় ‘বদ্রীনাথ জাতীয় সড়ক’ বন্ধ রয়েছে টানা পাঁচ দিন ধরে। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী ‘পুষ্কর সিং ধামি’ ঘোষণা করেছেন, ‘চারধাম যাত্রা আপাতত স্থগিত রাখা হচ্ছে’। পাশাপাশি ‘শুক্রবার’ রাজ্যের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে ফোনে কথা বলেন ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’।
টানা বর্ষণের জেরে রাজ্যের বহু এলাকায় ধস নেমেছে, যার ফলে “২৪টির বেশি গ্রাম” পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ‘কাঁওয়ার যাত্রা’ নির্বিঘ্ন রাখতে ‘ঋষিকেশ’-এর রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। পাশাপাশি ‘বদ্রীনাথ হাইওয়ে’ পুনরায় সচল করতে চলছে ধ্বংসাবশেষ সরানোর কাজ। তবে ‘বৃহস্পতিবার রাত’ থেকে ফের বৃষ্টিপাত শুরু হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
‘মৌসম ভবন’ জানিয়েছে, এখনও অবধি বৃষ্টি থামার তেমন কোনও ইঙ্গিত নেই। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, “৭ জুলাই পর্যন্ত” উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ‘ঝড়েরও’ আশঙ্কা থাকায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সুযোগও খুব কম।



