অর্থনীতিজাতীয়

অনিল আম্বানির বিরুদ্ধে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গুরুতর অভিযোগ, ৭২৪ কোটি টাকার ঋণ বাকি

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Anil Ambani : অনিল আম্বানির বিরুদ্ধে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গুরুতর অভিযোগ, ৭২৪ কোটি টাকার ঋণ বাকি - West Bengal News 24

রিলায়েন্স কমিউনিকেশনস (আরকম)-এর ঋণ অ্যাকাউন্টকে আগেই ‘প্রতারক’ বলে ঘোষণা করেছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার একই পদক্ষেপ নিল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাদের জমা দেওয়া রিপোর্টে শিল্পপতি অনিল আম্বানি এবং রিলায়েন্স টেলিকমের নামও অন্তর্ভুক্ত রয়েছে। রবিবার শেয়ার বাজারকে বিষয়টি জানায় ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এর আগে স্টেট ব্যাঙ্ক জানিয়েছিল, আরকম এবং তার সহযোগী সংস্থাগুলি বিভিন্ন ব্যাঙ্ক থেকে ৩১,৫৮০ কোটি টাকা ঋণ নিয়েছিল। সেই অর্থ ঋণের শর্ত ভঙ্গ করে ‘জটিল’ উপায়ে গোষ্ঠীর বিভিন্ন সংস্থায় সরানো হয়েছিল।

ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বক্তব্য, অনিলের সংস্থা ৭২৪.৭৮ কোটি টাকার ঋণ পরিশোধ করেনি। একাধিকবার তাগাদা দেওয়ার পরেও তারা কোনও পদক্ষেপ নেয়নি। ফলত ২০১৭ সালে ওই ঋণকে এনপিএ বা নন-পারফর্মিং অ্যাসেট হিসাবে ঘোষণা করা হয়। অভিযোগ রয়েছে, ঋণের টাকা নির্ধারিত খাতে ব্যবহার না করে অন্য কাজে ব্যয় করেছে অনিলের সংস্থা।

স্টেট ব্যাঙ্কের ২৯২৯.০৫ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগে অনিল এবং তাঁর সংস্থার বিরুদ্ধে মামলা করে তদন্ত শুরু করেছে সিবিআই। শনিবার সংস্থাটি জানায়, গত বৃহস্পতিবার বন্ধ হয়ে যাওয়া ওই টেলিকম কোম্পানি, তার ডিরেক্টর অনিল, ‘অজানা’ কয়েক জন সরকারি আধিকারিক এবং আরও কিছু ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

সেই অভিযোগের ভিত্তিতেই অনিলের মুম্বইয়ের বাড়ি এবং আরকমের দফতরে তল্লাশি চালানো হয়। যদিও মুখপাত্রের মাধ্যমে অনিলের দাবি, স্টেট ব্যাঙ্কের অভিযোগ আসলে প্রায় ১০ বছর আগের ঘটনা। তখন তিনি সংস্থার দৈনন্দিন কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন না। পাঁচ জন নন-এগজিকিউটিভ ডিরেক্টরের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি, অথচ তাঁকে আলাদাভাবে টার্গেট করা হচ্ছে।

আরও পড়ুন ::

Back to top button