জাতীয়

জুবিন গর্গের প্রয়াণে গুয়াহাটিতে আদানি পিতা-পুত্র, পরিবারের সঙ্গে সাক্ষাৎ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

জুবিন গর্গের প্রয়াণে গুয়াহাটিতে আদানি পিতা-পুত্র, পরিবারের সঙ্গে সাক্ষাৎ - West Bengal News 24

১৯ সেপ্টেম্বর প্রয়াত হন জনপ্রিয় গায়ক জুবিন গর্গ। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন দুনিয়া। রবিবার রাতে শিল্পপতি গৌতম আদানি ও তাঁর ছেলে জিৎ আদানিকে দেখা গেল গায়কের গুয়াহাটির বাড়িতে। সেখানে তাঁরা জুবিনের স্ত্রী গরিমা সাইকিয়া গর্গ এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। অসমের সাংস্কৃতিক প্রতীক জুবিনের আকস্মিক প্রয়াণে গভীর শোক জানান আদানি পিতা-পুত্র।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, রবিবার রাত ৯টা নাগাদ আদানিরা গায়কের বাড়িতে পৌঁছান এবং প্রায় আধ ঘণ্টা অবস্থান করেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, সমবেদনা জানান। সংস্থার তরফে আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, গৌতম আদানি ও জিৎ অসমের আইকনের প্রয়াণে শ্রদ্ধা জানাতেই সেখানে গিয়েছিলেন।

এর আগে রবিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘মন কি বাত’-এ জুবিন গর্গকে স্মরণ করেন। মোদি বলেন, “জুবিনের অকালমৃত্যুতে সারা দেশের মানুষ শোকাহত। সারা দেশে তাঁর যে সম্মান ছিল একজন শিল্পী হিসেবে তা সত্যিই চোখে পড়ার মতো। অসমের ভূমিপুত্রের তাঁর নিজের সংস্কৃতির সঙ্গেও ছিল নিবিড় যোগাযোগ। জুবিন চিরকাল আমাদের মনে আমাদের স্মৃতিতে জীবিত থাকবেন। তাঁর গান আগামী প্রজন্মকেও মুগ্ধ করবে।”

মোদির এই মন্তব্যের দিনেই আদানিরা জুবিনের বাড়িতে পৌঁছানোয় রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন ::

Back to top button