জাতীয়

পুতিনের জন্মদিনে ফোন মোদির, দুই নেতার কথায় জোর দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Narendra Modi : পুতিনের জন্মদিনে ফোন মোদির, দুই নেতার কথায় জোর দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর - West Bengal News 24

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৭৩তম জন্মদিনে ফোনে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবারের এই ফোনালাপে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বলে সূত্রে জানা গেছে। পাশাপাশি মোদি জানিয়েছেন, তাঁর সরকার ‘পুতিনকে ভারতে স্বাগত জানাতে উন্মুখ।’

উল্লেখ করা যেতে পারে, ডিসেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে আসছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শুল্কযুদ্ধের’ আবহেই হবে সেই সফর। সেই সময় পুতিন ও মোদির মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই বৈঠকে দুই নেতা মূলত কৌশলগত ও অর্থনৈতিক বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন, পাশাপাশি আরও কিছু দ্বিপাক্ষিক ইস্যুতেও কথা হতে পারে।

সম্প্রতি একটি আন্তর্জাতিক সম্মেলনে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দেন রুশ প্রেসিডেন্ট। ভারতসহ ১৪০টি দেশের প্রতিনিধিদের সামনে বক্তব্য রাখতে গিয়ে পুতিন বলেন, “ভারতের সঙ্গে আমাদের কোনওদিন সমস্যা বা অশান্তি ছিল না। আমি জানি, ভারত অপমান সহ্য করবে না। বাইরে থেকে কোনও দেশ যতই চাপ আসুক না কেন, মাথা নোয়াবে না ভারত।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বন্ধু’ বলে উল্লেখ করে পুতিন আরও জানান, মোদি এমন কোনও পদক্ষেপ নেবেন না যাতে ‘ভারত অপমানিত হয়।’

রুশ তেল কেনার প্রসঙ্গেও ভারতের পাশে দাঁড়িয়েছেন পুতিন। তাঁর বক্তব্য অনুযায়ী, “ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেয় তাহলে ৯০০ থেকে ১০০০ কোটি ডলারের লোকসান হবে ভারতের। সেদেশের আমজনতা খুব ভালোভাবে লক্ষ্য করবেন যে নেতারা দেশের জন্য কি সিদ্ধান্ত নেন। দেশের অপমান হবে, এমন কোনও সিদ্ধান্ত নেবে না ভারতের নেতারা। তবে মার্কিন শুল্কের কারণে ভারতের যা লোকসান হবে, সেটা মিটিয়ে দিতে ভারত থেকে আরও বেশি পরিমাণ কৃষিপণ্য এবং ওষুধ কিনবে রাশিয়া।”

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য