জাতীয়

ভুটান সফর শেষে দেশে ফিরেই হাসপাতালে ছুটলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দিল্লি বিস্ফোরণে আহতদের পাশে থাকার বার্তা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ভুটান সফর শেষে দেশে ফিরেই হাসপাতালে ছুটলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দিল্লি বিস্ফোরণে আহতদের পাশে থাকার বার্তা - West Bengal News 24

দিল্লি বিস্ফোরণের ঘটনায় আহতদের দেখতে বুধবার সন্ধ্যায় লোক নায়ক জয় প্রকাশ হাসপাতালে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভুটান সফর শেষে দিল্লিতে ফিরেই তিনি সরাসরি হাসপাতালে যান। সেখানে চিকিৎসাধীন ২০ জন আহতের প্রত্যেকের সঙ্গে আলাদাভাবে কথা বলেন প্রধানমন্ত্রী। চিকিৎসকদের সঙ্গেও তিনি তাঁদের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সোমবারের বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন। যদিও ঘটনাটিকে এখনও জঙ্গি হামলা হিসেবে ঘোষণা করা হয়নি, তবে তদন্তের অগ্রগতি সেই দিকেই ইঙ্গিত করছে। ভুটান থেকে ফিরে মোদি স্পষ্ট বার্তা দেন “ষড়যন্ত্রকারীদের কাউকেই রেহাই দেওয়া হবে না।”

তদন্ত সূত্রে জানা গিয়েছে, এই হামলার নেপথ্যে থাকতে পারে জইশ-ই-মহম্মদ। যদিও এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন দায় স্বীকার করেনি। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের আগে সুনহেরি মসজিদের পার্কিং লটে ঘাতক গাড়িটি প্রায় তিন ঘণ্টা ধরে দাঁড়িয়ে ছিল। সেই গাড়ির সূত্র ধরেই ইতিমধ্যেই দুই সন্দেহভাজনকে আটক করেছে তদন্তকারী সংস্থা।

তদন্তে আরও উঠে এসেছে, ২০১৪ সালের মার্চে গাড়িটি প্রথম বিক্রি হয় জনৈক সলমনের কাছে। পরবর্তীতে কোনও আনুষ্ঠানিক কাগজপত্র ছাড়াই মালিকানা বদল হয় একাধিকবার দেবেন্দ্র, সোনু, তারিক এভাবে গাড়িটি হাতবদল হয়েছে। এই গোটা প্রক্রিয়ায় ফরিদাবাদের এক গাড়ি বিক্রেতা নাদিম খানের নামও জড়িয়েছে। ইতিমধ্যে তাঁকে গ্রেপ্তার করে জেরা করছে তদন্তকারী দল।

আহতদের সঙ্গে কথা বলে তাঁদের দ্রুত আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রী। হাসপাতালে উপস্থিত চিকিৎসক ও প্রশাসনিক কর্তৃপক্ষের কাছ থেকে আহতদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কেও বিস্তারিত তথ্য নেন তিনি।

আরও পড়ুন ::

Back to top button