রাজনীতিরাজ্য

কলকাতা পুরসভা বাঁচাতে ‘মাস্টারস্ট্রোক’ মালা রায়ের! ১৯ জুনের হাই ভোল্টেজ অধিবেশন ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

কলকাতা পুরসভা বাঁচাতে ‘মাস্টারস্ট্রোক’ মালা রায়ের! ১৯ জুনের হাই ভোল্টেজ অধিবেশন ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি - West Bengal News 24

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর থেকেই রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন দেখা দিয়েছে। তারই প্রভাব পড়েছে কলকাতা পুরসভাতেও। এই পরিস্থিতিতে পুরবোর্ডকে সচল রাখতে উদ্যোগী হয়েছে ‘পুরনো তৃণমূল’ শিবির। কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুসারে আগামী ১৯ জুন পুর অধিবেশন ডাকার ঘোষণা করেছেন কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

উল্লেখ্য, গত ২২ মে কলকাতা পুরসভায় এক নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেদিন পুরসভার বৈঠক ডাকা হলেও অধিবেশন কক্ষের দরজায় তালা ঝুলতে দেখা যায়। তৃণমূলের কাউন্সিলররা পুরসভায় উপস্থিত হলেও তাঁরা সভাকক্ষে প্রবেশ করতে পারেননি। চেয়ারপার্সন মালা রায় কিছুক্ষণ অপেক্ষা করার পর পরিস্থিতির কারণে অধিবেশন কক্ষের বাইরে কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন।

আরও পড়ুন :: পরামর্শদাতা নাকি সর্বোচ্চ নেত্রী? মমতার ভূমিকা নিয়ে শুরুতেই তুমুল কোন্দল ‘আসল তৃণমূল’-এ! দল ছাড়ার হুঁশিয়ারি বিধায়কের!

সেই ঘটনার পর মেয়র ফিরহাদ হাকিম তীব্র অসন্তোষ প্রকাশ করে বলেন, “পুরসভার কালো দিন। রাজ্য সরকারের কাছে আবেদন করছি সংঘাত নয়, সাধারণ বাসিন্দাদের জন্য একসঙ্গে কাজ করার।” পাশাপাশি বৈঠকে উপস্থিত তৃণমূল কাউন্সিলরদের ধন্যবাদও জানান তিনি।

ঘটনার জেরে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করা হয়। মামলার শুনানিতে বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ গুরুত্বপূর্ণ নির্দেশ দেয়। আদালত স্পষ্ট জানিয়ে দেয়, পুর আইন মেনে কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায় নিয়মিত মাসিক বৈঠক আহ্বান করতে পারবেন।

একইসঙ্গে ২২ মে অনুষ্ঠিত বৈঠকের বৈধ রেজোলিউশনের নথি হলফনামা আকারে আদালতে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। আগামী ৯ জুনের মধ্যে সেই হলফনামা পেশ করতে হবে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১৭ জুন।

এদিকে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কলকাতা পুরসভার ভবিষ্যৎ নিয়েও নানা জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, পুরবোর্ডের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং পুরসভা ভেঙে যাওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে হাই কোর্টের নির্দেশ মেনে ১৯ জুন পুর অধিবেশন ডাকার সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

আরও পড়ুন ::

Back to top button