বিচিত্রতা

দুই মুখের মাছ!

দুই মুখের মাছ! - West Bengal News 24

দুই মুখের মাছের কোন অস্তিত্ব রয়েছে বলে জানা যায় না। সাধারণত মাছের একটি মুখই দেখা যায়।

কিন্তু নিউ ইয়র্কের একদম্পতির বড়শির ছিপে অদ্ভূত দুই মুখের একটি মাছ ধরা পড়েছে।

বহুদিন ধরেই মাছ ধরার অভ্যাস নিউ ইয়র্কের ডেবি গেডেস ও তাঁর স্বামীর। ছুটির দিনে প্রায়শই কাছাকাছি লেকে মাছ ধরতে যান তাঁরা। শুক্রবার সকালে অভ্যাস মতো লেক চ্যাম্পলেনে ছিপ ফেলে মাছ ধরছিলেন তাঁরা। এমনই সময়ে ছিপে ওঠা একটি মাছ দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় তাঁদের। মাছের মুখের হুক ছাড়াতে গিয়ে দেখা যায়, মাছটির তলার চোয়ালের নিচ থেকে রয়েছে আরও একটি চোয়াল। উপরের পাশাপাশি নিচের চোয়ালও হাঁ করে খুলছে বন্ধ করছে মাছটি।

এমন অদ্ভূত মাছ ধরে বেশ হকচকিয়ে যান ওই দম্পতি। সম্বিত ফিরতেই মাছটিকে ক্যামেরা বন্দি করেন তাঁরা। তবে এমন বিরল মাছ মারতে চাননি তাঁরা। ছবি তুলে লেকের জলেই ফের ছেড়ে দেন মাছটিকে।

ডেবি জানান, প্রথমে নিজের চোখকেই বিশ্বাস হচ্ছিল না। ভাল করে মাছটি ধরে দেখলাম মাছের মুখ দুইটি। মাছটিকে পুনরায় জলে ফেলে দিতে পেরেও খুশি ডেবি বলেন,‘মাছটি যাতে সুস্থভাবে বেঁচে থাকতে পারে, সেই জন্য সঙ্গে সঙ্গে জলে ছেড়ে দিয়েছি।’

আরও পড়ুন ::

Back to top button