প্রযুক্তি

মোবাইল ফোনে নেশা কাটাবেন যেভাবে

মোবাইল ফোনে নেশা কাটাবেন যেভাবে - West Bengal News 24

তরুণে প্রজন্মের কমবেশি সবারই হাতে স্মার্টফোন শোভা পায়। স্মার্টফোনেই কাটে তাদের দিনের বেশিরভাগ সময়। এতে করে তারা অজান্তেই নেশাতুর হয়েছে পড়েছেন। তরুণ-তরুণী ছাড়াই স্মার্টফোনে আসক্ত বিভিন্ন বয়সের মানুষ। কিন্তু কীভাবে ফোনের নেশা কাটাবেন। জেনে নিন উপায়গুলো।

১. কর্মস্থল থেকে বাসায় ফিরে ফোনটিকে সাইলেন্ট করে দিন। খুব প্রয়োজন না থাকলে ফোনটিকে কোনো ড্রয়ার বা আলমারিতে রেখে দিন। আধ ঘণ্টা বা এক ঘণ্টা পরে ফোন বের করে দেখুন ইতিমধ্যে কোনো জরুরি ফোন বা মেসেজ এসেছে কি না। এই নিয়ে অযথা দুশ্চিন্তা না করে কল ব্যাক করুন বা মেসেজের রিপ্লাই দিন।

২. অফিসে থাকাকালীন টয়লেট যেতে হলে মোবাইলটিকে রেখে যান নিজের ডেস্কে।

৩. আপনি যখন রাস্তায়, তখন নিজের চারপাশের পরিবেশের দিকে মনোযোগ দিন। আশপাশের মানুষজনের দিকে তাকান, তাদের পোশাক পরিচ্ছদ লক্ষ করুন। রাস্তা যদি ফাঁকা থাকে তাহলে দেখুন আকাশের অবস্থা, বা তাকান গাছপালার দিকে। আর রাস্তা পেরনোর সময়ে অবশ্যই তাকান ট্র্যাফিক সিগনালের দিকে। মোট কথা মোবাইল থেকে মন সরান।

৪. গাড়ি চালানোর সময়ে মোবাইলটিকে সাইলেন্ট করে নিজের নজরের বাইরে রেখে দিন। বাসে-ট্রামে থাকাকালীন মোবাইলে গান শোনা, গেম খেলা বা ভিডিও দেখার অভ্যেস ছাড়তে হবে। দরকার হলে সাময়িক ভাবে নেট-অফ করে দিন। বাস-ট্রামের জানলা দিয়ে বাইরের দৃশ্য উপভোগ করার অভ্যেস গড়ে তুলুন।

৫. দিনে অন্তত ১০-১৫ মিনিট মেডিটেশন বা অন্য কোনো মেন্টাল রিল্যাক্সেশন এক্সারসাইজের জন্য নির্ধারিত রাখুন। শুধু মোবাইল-নেশা নয়, যেকোনো ক্ষেত্রেই নিজের মনকে নিয়ন্ত্রণ করার এটি একটি কার্যকর উপায়।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য