জোকস

সেক্রেটারির সঙ্গে ডেটিংয়ে

সেক্রেটারির সঙ্গে ডেটিংয়ে - West Bengal News 24

এক বিবাহিত পুরুষের অফিসের ব্যক্তিগত সেক্রেটারির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। একদিন তারা ডেটিংয়ে গিয়ে এতই মধুর সময় কাটাচ্ছিল যে, খেয়ালই নেই কখন বিকাল পার হয়ে সন্ধ্যা হয়ে গেছে। যখন খেয়াল হলো তখন রাত ৮টা।

বিবাহিত পুরুষ তার প্রেমিকাকে বললো, ‘তুমি আমার জুতায় কিছু ঘাস, ময়লা লাগিয়ে দাও।’ তার প্রেমিকাও তাই করলো। লোকটি তারপর তার প্রেমিকাকে বাড়িতে পৌঁছে দিয়ে নিজের বাসায় ফিরে এলো।

ঘরে ঢুকতেই তার স্ত্রী বলে উঠল, ‘এতক্ষণ কোথায় ছিলে?’ লোকটি বলল, ‘আমি তোমাকে মিথ্যে বলব না, আমি আমার ব্যক্তিগত সেক্রেটারির সঙ্গে ডেটিংয়ে গিয়েছিলাম।’ তার স্ত্রী জুতার দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, ‘মিথ্যুক, তুমি এতক্ষণ গলফ খেলতেছিলা!’

আরও পড়ুন ::

Back to top button