বিচিত্রতা

প্রতারিত হওয়ার ভয়ে পুতুলের সঙ্গে প্রেম যুবকের!

প্রতারিত হওয়ার ভয়ে পুতুলের সঙ্গে প্রেম যুবকের! - West Bengal News 24

যুক্তরাষ্ট্রের যুবক বিয়ে করছেন স্মার্টফোনকে। অন্যদিকে, প্রেমিকা না পেয়ে, পুতুলের সঙ্গে প্রেম ও ঘনিষ্ঠতায় ব্যস্ত চীনের বেইজিংয়ের এক যুবক।

গল্প মনে হলেও ঘটনা কিন্তু সত্যি। ২৭ বছর বয়সী সেই যুবকের নাম জুন কোরিয়া। সাউথ কোরিয়া থেকে বেইজিংয়ে এসেছিলেন চাকরীর জন্য৷ বহু বছর ধরেই আছেন এই শহরে। প্রথম প্রথম ছিলেন একাই। বেশ কয়েকবার প্রেম করে প্রতারিত হন তিনি৷ তাই হঠাৎ জুন ঠিক করেন আর মেয়েদের সঙ্গে প্রেম করবেন না।

জুন জানান, এরপর তখনই অর্ডার দিলাম সেক্স ডলের। প্রথম প্রথম শুধু সেই পুতুলের সঙ্গে ঘনিষ্ঠতায় জড়াতাম। কিন্তু এখন প্রেমে পড়ে গিয়েছি। এই পুতুলই আমার প্রেমিকা। একে নিয়ে আমি নানা জাগায় ঘুরে বেড়াই, একসঙ্গে শপিং করি, ডিনার করি, ঘুম থেকে উঠে একসঙ্গে স্নানও করি ৷ আমি খুব ভালো আছি।

জুন সেই পুতুলের নাম রেখেছেন ইভা ৷ ২০১৪ সালে ইভা তার বাড়িতে আসে ৷ আর সেই থেকে ইভাই জুনের জীবন সঙ্গীনী ৷

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য