
চোখের আড়াল হলে নাকি মনেরও আড়াল হয়। সেটা না হয় মানা গেলো। কিন্তু দূরে থেকেও তো সম্পর্ক ভাল রাখা যায়। অবশ্য এর পুরোটাই নির্ভর করছে আপনার উপর। জেনে নিন দূরে থেকেও সম্পর্ক ভাল রাখবেন কীভাবে।
১। দূরে থাকার কারণে যেহেতু দুজনের দেখা করার সুযোগ কম থাকে তাই ইমোশনাল কানেকশন বাড়াতে যোগাযোগের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। তবে নিয়মিত যোগাযোগ করাই ভালো।
২। ফোনে কথা বলার সময় জীবনের ছোটখাট বিষয়গুলো নিয়ে দুজনে আলোচনা করুন। শরীর কেমন আছে, খাওয়া দাওয়া ঠিকমতো হচ্ছে না কি না। কোন সমস্যার মধ্যে আছে কি না- ইত্যাদি বিষয়ে খোঁজ খবর নেয়া।
৩। দূরে থাকলে রোজ দেখা হয় না সম্ভব নয়। তবে সময়-সুযোগ পেলে একে অপরের সঙ্গে দেখা করুন।
৪। কথা বলার সময় একে অপরের ভাললাগা নিয়ে আলোচনা করুন। কীভাবে একে অপরকে স্পেশাল অনুভব করাতে পারেন সেটা তার চেষ্টা করুন।
৫। একে অপরের সীমাবদ্ধতা বুঝুন। রোজ দেখা না হলে একে অপরের প্রতি প্রত্যাশা বাড়ে। সেই প্রত্যাশার মাত্রা ছাড়িয়ে গিয়ে যেন চাপ সৃষ্টি না করে। তাহলে সম্পর্কে দূরত্ব বাড়বে। একে অপরের সীমাবদ্ধতা বোঝার চেষ্টা করুন।
৬। জীবনের কঠিন সময় সম্পর্কের গভীরতা বাড়ায়। দূরে থাকলেও যতটা সমস্যার সময় একে অপরের পাশে দাঁড়ান, মানসিক জোর বাড়ানোর চেষ্টা করুন। এতে সম্পর্ক সুন্দর ও গভীর হবে।



