জীবন যাত্রা

তিরিশের আগেই করুন এগুলো

তিরিশের আগেই করুন এগুলো - West Bengal News 24

তিরিশে পা দিতে চলেছেন?‌ এখনও বিয়ে করেননি। খুব শিগগিরি পরিকল্পনাও নেই। চাকরি বা পড়াশোনা নিয়েই সবসময় ব্যস্ত ছিলেন। অন্যকিছু করার সময় পাননি। তাহলে তিরিশে পা দেওয়ার আগে এখনই সেরে ফেলতে পারেন এই কাজগুলো—

লং ড্রাইভ:
প্রিয় বন্ধু বা বান্ধবীদের সঙ্গে কোনওরকম পরিকল্পনা ছাড়াই হঠাৎ করে বেরিয়ে পড়ুন লং ড্রাইভে। যেখানে কোনও নিয়ম বা বাধানিষেধ থাকবে না। গাড়ি নিয়ে যেখানে ইচ্ছে যান। উপভোগ করুন নতুন এক স্বাধীনতা। গোটা সফরে তো পাশে রয়েছেই প্রিয় বন্ধুরা।

একা থাকা:
যারা একা থাকেন, মানসিক দিক থেকে অনেক শক্ত হন। কিন্তু আপনার একা থাকার অভ্যাস নেই?‌‌ কোনও দিন বাড়ির বাইরেও থাকেননি? তাহলে অন্য জায়গায় কয়েকদিন একা একা থাকতেই পারেন। তবে একা ভালো না লাগলে সঙ্গে কোনও বন্ধু বা বান্ধবীকে রাখতেই পারেন। স্বাধীনতা পেলেও এই সময়টাই আপনাকে মানসিক ভাবে আরও শ‌ক্তিশালী করে তুলবে।

আরও পড়ুন : বিয়ের ব্যাপারে কেউ উত্যক্ত করলে যে ৭টি মজার উত্তর দিতে পারেন আপনি!

দুঃসাহসিক কাজ:
ঋত্বিক রোশন, ফারহান আখতার, অভয় দেওলের ‘‌জিন্দেগি না মিলেগি দোবারা’ সিনেমাটির মতো বেরিয়ে পড়তে পারেন‌‌ দুঃসাহসিক কাজে। যেমন-‌ স্কাই ডাইভিং, বাঞ্জি জাম্পিং অথবা গভীর সমুদ্রে সাঁতার কাটা। ভয় লাগলেও, সেটা কাটানোর চেষ্টা করতেই পারেন। একবার করে ফেলতে পারলে কেটে যাবে ভয়টাও

ট্যাটু বা উল্কি:‌
যুগ বদলেছে। গায়ে উল্কি বা ট্যাটু করা দেখলে কেউ আর বাঁকা চোখে তাকায় না। আপনিও অনেকদিন ধরে ভেবে রেখেছেন একটি নতুন ট্যাটু করাব। কিন্তু করানো হয়নি। তাহলে এখনই সমস্ত ‌চিন্তা ভাবনাকে দূরে ঠেলে মনের মতো একটি ট্যাটু করিয়ে ফেলুন।

আরও পড়ুন : যে ৫টি কারণে নারীরা পছন্দ করেন ব্যক্তিত্বহীন পুরুষ!

নতুন শখ:‌
গিটার, নাচ-‌গান কিংবা আঁকা শেখার ইচ্ছে অনেকের মধ্যেই থাকে। কিন্তু হাজার ব্যস্ততার মাঝে অনেকেরই সেই শখ মেটানোর সময় হয়না। অথচ শেখার ইচ্ছে প্রবল। দেরি না করে ভর্তি হয়ে যান সেরকমই কোনও ক্লাসে। চমকে দিতে পারবেন আপনার আত্মীয়-‌স্বজন,বন্ধু-‌বান্ধবদের।

আরও পড়ুন ::

Back to top button