
“নারী মানে রহস্যময়ী” প্রচলিত এই কথাটি অনেকাংশে সত্য। আপনাদের ভালবাসার সম্পর্কটা অনেক গভীর, অনেক আস্থার। কিন্তু আপনি জানেন কি আপনার প্রিয় মানুষটি কিছু বিষয় নিয়ে প্রায় আপনার সাথে মিথ্যা বলে থাকে? কি, অবাক হলেন! মেয়েরা মিথ্যা বলে তাদের অনুভূতি, ভালবাসা গোপন করার জন্য, কিছুটা তাদের অভ্যাস থেকে। কিন্তু তা আপনাকে ঠকানোর জন্য নয় এমনটি জানায় askmen.com। মেয়েদের এইরকম কিছু মিথ্যা, যা সে তার প্রেমিকের সাথে বলে থাকে, তা তুলে ধরেছে Times Of India। আসুন জেনে নিই মেয়েরা সাধারাণত যে মিথ্যাগুলো তার প্রেমিকের সাথে বলে থাকে।
১। আমি তোমার জন্য পাগল না
প্রতিটি সম্পর্কে মেয়েরা তার প্রেমিকদের বলে থাকে এই কথাটি। সবচেয়ে বেশি বলা মিথ্যার মধ্যে এটি অন্যতম। মেয়েরা কখনও চায় না তার প্রেমিক বুঝে যাক যে সে তাকে কত ভালবাসে! আপনার প্রেমিক যতই মুখে বলুক আপনার জন্য পাগল নয়, সেটি কখনও বিশ্বাস করবেন না। মেয়েদের না’র মাঝে হ্যাঁ লুকানো থাকে।
২। সব ঠিক আছে, কোন সমস্যা নেই
আপনার প্রেমিকা যখন কোন বিষয়ে আপনাকে বলবে সব ঠিক আছে, তখন আপনাকে বুঝে নিতে হবে প্রকৃতপক্ষে কিছুই ঠিক নেই। যেকোন সময় এই বিষয়টি নিয়ে প্রশ্ন করতে পারে। এই অবস্থায় আপনি আপনার প্রেমিকাকে বার বার প্রশ্ন করুন। তার হুম, হ্যাঁ, এই সব উত্তরে আবার প্রশ্ন করুন। যতক্ষণ পর্যন্ত না স্পষ্ট করে কিছু বলছে। দেখবেন এক সময় সে তার রাগের কারণ বলে দিয়েছে। মেয়েরা চায় তার প্রেমিক তার না বলা কথাগুলো বুঝে নিক, এই অভ্যাস থেকে সে তার প্রেমিককে এই মিথ্যা বলে। Dr. Aruna Broota এইরকমই বলেছেন Times Of India কে।
৩। এক মিনিটে তৈরি হয়ে আসছি
এই কথাটি শুধু প্রেমিকা নয়, বেশিরভাগ মেয়েরাই বলে থাকে। আপনার প্রেমিকা যদি প্রায়ই এই কথা বলে থাকে এবং মোটেই এক মিনিটে তৈরি হতে না পারে, তবে রাগ করবেন না। এটি মেয়েরা স্বভাববশৎ বলে থাকে। আর তার তৈরি হওয়া তো আপনারই জন্য। তাই তাকে তৈরি হওয়ার সময় দিন।
৪। আপনার বন্ধুর প্রশংসা করা
আপনার প্রেমিকা কি আপনার সামনে আপনার বন্ধুর প্রশংসা করে? রাগ করেবন না। বেশিরভাগ সময় মেয়েরা অবচেতন মনে তার প্রেমিকের বন্ধুর প্রশংসা করে থাকে। এর মানে এই নয় যে আপনাকে কষ্ট দেওয়া তার লক্ষ্য। মেয়েরা এটি করে আপনাকে খুশি করার জন্য। এবং তারা আশা করে আপনি সেটি বুঝবেন। psychologist, Dr Sameer Parekh এভাবে ব্যখ্যা করেছেন বিষয়টিকে।
৫। যাও, ঘুরে এসো
আমি কিছু মনে করব না আমাকে ছাড়া তুমি তোমার বন্ধুদের সাথে ঘুরতে গেলে। এই কথাটি যখনই শুনবেন তখনই বুঝে নিবেন আপনার প্রেমিকা চায় না আপনি ঘুরতে যান। তাই এই ধরণের কথা শুনলে কয়েকবার জিজ্ঞাসা করুন। যদি আপনার প্রেমিকা হ্যাঁ বলেন তবে আপনি যেতে পারেন।



