জীবন যাত্রা

পুরুষের যে প্রশংসাগুলো সবচাইতে বেশি পছন্দ করেন নারীরা

পুরুষের যে প্রশংসাগুলো সবচাইতে বেশি পছন্দ করেন নারীরা - West Bengal News 24

নারীরা প্রশংসা শুনতে অনেক বেশি পছন্দ করেন। আর তা যদি হয় তার প্রিয় মানুষটির মুখে তাহলে তো কোনো কথাই নেই। তবে মজার ব্যাপার আছে, এমন অনেক প্রশংসা আছে যেগুলো শুনলে নারীরা ক্ষেপেও যান। আবার অনেক সাধারণ কথা শুনলেই খুশি হয়ে ওঠেন অনেক বেশি। এমনকি সেই কথাটি মিথ্যা হলেও! পছন্দের নারীকে খুশি করতে চান?? তাহলে জেনে নিন এমন ১০ টি বিশেষ গুণসম্পন্ন বাক্য যা প্রতিটি নারীই তার প্রিয় মানুষটির কাছ থেকে শুনতে পছন্দ করেন।

১. তোমাকে অনেক সুন্দর লাগছে :
নারীরা যে সুন্দর তা তাদের প্রিয় মানুষটির কাছ থেকে শুনতে অনেক বেশি পছন্দ করেন। পুরুষটি যদি প্রশংসা করে বলেন যে তোমাকে আজ বেশ সুন্দর লাগছে। তাহলে নারীটি অনেক বেশি খুশি হয়ে থাকেন।

২. তুমি আমার জীবনের প্রথম নারী :
কোনো পুরুষ যদি তার নারীটিকে বলেন যে তুমিই আমার জীবনের প্রথম নারী। তাহলে নারীটি অনেক বেশি খুশি হয়ে থাকেন এবং সাথে সাথে বিশ্বাস করে থাকেন। নিজেকে অনেক বেশি ধন্য মনে করেন এবং পুরুষটিকে আরও অনেক বেশি ভালোবাসেন।

৩. তুমি বেশ আকর্ষণীয় :
নারীরা নিজেকে আকর্ষণীয় করে তুলতে পছন্দ করেন। কেননা পুরুষরা আকর্ষণীয় নারীদের বেশি পছন্দ করেন। আর কোনো পুরুষ যদি বলে থাকেন যে তুমি বেশ আকর্ষণীয় তাহলে নারীটি অনেক বেশি খুশি হয়ে থাকেন।

৪. তুমি একজন ভালো মা হতে পারবে :
মা হতে সব নারীরাই চায়। কিন্তু একজন ভালো মা কতজন হতে পারে? ভালো মা হওয়া সহজ কোনো কাজ নয়। প্রিয় মানুষটির মুখ থেকেও নারীরা এই কথাটি শুনতে বেশ পছন্দ করে থাকেন যে তুমি একজন ভালো মা হতে পারবে।

৫. তুমি কি তোমার সারাটি জীবন আমার সাথে কাটাবে :
এভাবে পুরুষরা নারীদের প্রপোজ করে থাকেন। এ ধরনের প্রেমের সম্পর্কগুলো তৈরি হওয়ার আগে দুজনার মধ্যে এক ধরনের ভালোলাগা তৈরি হতে থাকে। মেয়েটা চায় যে ছেলেটা তাকে প্রপোজ করুক। এজন্য নারীরা যখন ছেলেদের মুখ থেকে এই কথাটি শোনেন যে তুমি কি তোমার সারাটি জীবন আমার সাথে কাটাবে তখন নারীটি অনেক বেশি খুশি হয়ে থাকেন।

৬. তুমি এ ব্যাপারে কী ভাবছ? :
সিদ্ধান্ত বা কোনো বিষয়ে কথা বলার জন্য যখন একজন নারীকে প্রাধান্য দেয়া হয়ে থাকে তখন নারীরা অনেক বেশি খুশি হয়ে থাকেন। পুরুষটি যখন কোনো বিষয়ে বলে থাকেন যে এই বিষয়ে তুমি আসলে কি ভাবছ? তখন নারীটি ভীষণ খুশি হয়ে থাকে।

৭. তুমি আমার জীবনের সবচেয়ে প্রিয় একজন মানুষ :
একজনের জীবনে প্রিয় মানুষ হওয়া খুব কঠিন একটি বিষয়। কারণ সবাই সবার মন যুগিয়ে চলতে পারেন না। নারীরা যখন পুরুষটির মুখে শুনে থাকেন যে তুমি আমার জীবনের সবচেয়ে প্রিয় একজন মানুষ তখন নারীটি অনেক বেশি খুশি হয়ে থাকেন।

৮. তুমি আমার জীবনে আছো বলেই আমি এতো সুখী একজন মানুষ :
প্রশংসা শুনতে সবারই অনেক ভালো লাগে। নারীরাই এই বিষয়টি বেশ পছন্দ করে থাকেন। পুরুষটি যখন তার ভালোবাসার ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে তুমি আছো বলেই আমি অনেক সুখী একজন মানুষ তখন নারীটি অনেক খুশি হয়ে যান।

৯. তুমি নিশ্চয়ই আমার মনের অবস্থা বুঝতে পারছ :
পুরুষের মন বুঝতে পারেন একজন নারী। আর এতে পুরুষরা অনেক বেশি খুশি হয়ে থাকেন। পুরুষরা যখন এই ধরনের কথা বলেন যে তুমি নিশ্চয়ই আমার মনটাকে বুঝতে পারছ তখন নারীরা ভীষণ খুশি হয়ে যান।

১০. আমি তোমাকে ভীষণ ভালোবাসি :
ভালোবাসার এই পরিচিত বাক্যটি শুনতে প্রতিটি কাপলই অনেক বেশি পছন্দ করেন। ভালোবাসার বহিঃপ্রকাশ এই বাক্যটি। আর অসাধারণ সত্য বাক্যটি প্রিয় মানুষের কাছে শুনতে নারীরা অনেক বেশি পছন্দ করে থাকেন।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য