বিনোদন

Saif Ali Khan Kareena Kapoor : জাতীয় পতাকা নিয়ে বিতর্কে তারকা দম্পতি

Saif Ali Khan Kareena Kapoor : জাতীয় পতাকা নিয়ে বিতর্কে তারকা দম্পতি - West Bengal News 24

তারকাদের জীবন আর বিতর্ক পাশাপাশি চলে। পান থেকে চুন খসলেই সবাই তারকাদের সমালোচনা করতে উঠেপড়ে লাগে। বলিউডের তারকা দম্পতি কারিনা কাপুর ও সাইফ আলি খানের বেলাতেও এ কথা সত্য। নানা সময় নানা কারণে বিতর্কের মুখে পড়েছেন তারা।

এবার তারা বিতর্কে পড়লেন জাতীয় পতাকার জন্য। ফুলের টবে পতাকা রাখায় ট্রলের শিকার হলেন তারা।

জানা গেছে, হোম কোয়ারেন্টাইনে ছেলে তৈমুর এবং স্বামী সাইফ আলি খান মেতেছিলেন ছবি আঁকায়। বারান্দার দেওয়ালকেই ক্যানভাস বানিয়ে তাতে দিচ্ছিলেন তুলির টান। বাবা-ছেলের ছবি আঁকা দেখে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার না করে থাকতে পারেননি কারিনা। আর তাতেই বাধে বিপত্তি।

যে ছবি করিনা শেয়ার করেছিলেন তাতে দেখা যাচ্ছে, ফুলের টবের উপর রাখা ভারতের জাতীয় পতাকা। কেউ যেন সযত্নে পুঁতে রেখেছে।

কিন্তু টবের মধ্যে জাতীয় পতাকা কেন থাকবে সে প্রশ্ন তুলেছেন নেটাগরিকদের একাংশ। নিমেষে উড়ে আসতে থাকে একের পর এক নেতিবাচক মন্তব্য।

একজন লেখেন, ‘আমাদের জাতীয় পতাকাকে সম্মানের সঙ্গে রাখুন।’ আবার আর একজনের তির্যক মন্তব্য, ‘আমাদের জাতীয় পতাকা কি টবের মধ্যে বেড়ে উঠবে?’

তবে কারোর কথারই কোনো জবাব দেননি সাইফিনা দম্পতি।

আরও পড়ুন ::

Back to top button