কলকাতারাজ্য

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া - West Bengal News 24

 

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে বৃহস্পতিবার বিকেল থেকে। সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়া। রাজ্য জুড়ে আগামী শনিবার পর্যন্ত এ ভাবেই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। রবিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

এ দিন সকাল থেকেই কলকাতায় কখনও রোদ, কখনও মেঘের খেলা চলেছে। বিকেল হতেই ঝেঁপে বৃষ্টি নামে কলকাতায়। বৃষ্টি শুরু হয় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার প্রভাবে বঙ্গোপসাগর থেকে রাজ্যে জলীপবাষ্প ঢুকছে। এই দুইয়ের প্রভাবে বৃষ্টি হবে।

বৃষ্টি শুরু হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। আগামী শনিবার পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে। রবিবার বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতা-সহ তার পার্শ্ববর্তী জেলাগুলোতে। ইতিমধ্যেই কলকাতার উপর দিয়ে তিনটে কালবৈশাখী বয়ে গিয়েছে। প্রতি ঘণ্টায় তার সর্বোচ্চ গতিবেগ ছিল ৫৬ কিলোমিটার। তবে এ দিন ঝোড়ো হাওয়ার গতিবেগ প্রতি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটারের মধ্যেই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

সুত্র:আনন্দবাজার পত্রিকা

আরও পড়ুন ::

Back to top button