স্বাস্থ্য

পায়ে র‍্যাশ, জ্বালাপোড়া হতে পারে কোভিডের লক্ষণ, সতর্ক করছেন ডাক্তাররা !

পায়ে র‍্যাশ, জ্বালাপোড়া হতে পারে কোভিডের লক্ষণ, সতর্ক করছেন ডাক্তাররা ! - West Bengal News 24

করোনার সংক্রমণের উপসর্গ শুধু মাত্র হাঁচি-কাশি, জ্বর বা শ্বাসকষ্ট নয়। সংক্রমণের লক্ষণ অনেক কিছুই হতে পারে। ডার্মাটোলজিস্টরা বলছেন, অনেক কোভিড পজিটিভ রোগীর ত্বকেই আশ্চর্য বদল দেখা গেছে। বিশেষত পায়ের গোড়ালি, আঙুলে জ্বালাপোড়া ক্ষত, ঘা হতে দেখা গেছে অনেক রোগীরই। কোভিড রোগীদের শনাক্ত করার এটাও একটা লক্ষণ।

বাহ্যিক কোনও উপসর্গ নেই, কিন্তু হঠাত্‍ করেই দেখা গেল পায়ের আঙুলে বা গোড়ালিতে লালচে-বেগুনি রঙের র‍্যাশ বা ঘা হচ্ছে। যন্ত্রণাদায়ক সেই ক্ষত সাধারণ অ্যান্টিবায়োটিক ওষুধেও সারছে না। তখনই সচেতন হওয়ার দরকার। ডার্মাটোলজিস্টরা বলছেন এটাও একটা উপসর্গ কোভিড সংক্রমণের। ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া স্কুল অব মেডিসিনের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডাক্তার এবিং লুটেনব্যাক বলেছেন, এই বিশেষ উপসর্গকে বলা হচ্ছে ‘কোভিড টো’ (COVID toes) ।

ডাক্তার এবিং বলছেন, ভাইরাসের সংক্রমণ হলে গোড়াতেই এমন উপসর্গ দেখা দিতে পারে। কোভিড পজিটিভ অনেক রোগীই উপসর্গহীন (Asymptomatic) । তাঁদের বেশিরভাগের ক্ষেত্রেই প্রাথমিক পর্যায়ে পায়ের ত্বরে এমন র‍্যাশ বা ঘা দেখা গেছে। ডাক্তার এবিং জানিয়েছেন, এই উপসর্গ বেশিদিন থাকে না। এক সপ্তাহ মতো পায়ে এমন দগদগে ঘা দেখা যায়। অনেকের আবার আঙুল ফুলে লালচে রঙের র‍্যাশ দেখা যায়। কিছুদিন পর থেকেই এই ক্ষত শুকোতে শুরু করে। তারপরেই তীব্র শ্বাসকষ্ট শুরু হয়।

ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের এপিডেমোলজিস্ট ও হার্ভার্ড মেডিক্যাল স্কুলের অধ্যাপক ডক্টর এস্থার ফ্রিম্যান বলেছেন, এই ‘কোভিড টো’ কেন হয় তার তিনরকম কারণ থাকতে পারে। প্রথমত, সার্স-কভ-২ ভাইরাস শরীরে ঢুকে কোষগুলিকে সংক্রামিত করতে থাকে ফলে তীব্র প্রদাহজনিত রোগ হয়, যার কারণে পায়ের ত্বকে এমন ক্ষত দেখা দিতে পারে। দ্বিতীয়ত, ভাইরাল স্ট্রেন যখন রক্তস্রোতে ছড়িয়ে পড়ে, তখন রক্তনালীর উপর আঘাত হানে, রক্তকণিকাগুলোকে নষ্ট করতে শুরু করে, যার কারণেও ত্বকে এমন দগদগে ঘা হতে দেখা যায়।

তৃতীয় কারণ হতে পারে, ব্লাড ক্লট অর্থাত্‍ ভাইরাসের সংক্রমণে রক্ত জমাট বাঁধতে শুরু করে শরীরের নানা অঙ্গে। যে কারণেও ত্বকে এমন সমস্যা দেখা দিতে পারে। ভাইরাসের সংক্রমণে শরীরে রক্ত জমাট বাঁধার কথা জানিয়েছিলেন নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালের ডাক্তাররা। তাঁরা বলেছিলেন, কোভিড রোগীর হার্ট, কিডনি, ফুসফুস ও লিভারে ঘন হয়ে রক্ত জমাট বেঁধে থাকতে দেখা গেছে। বিশেষত হার্টে রক্ত জমাট বেঁধে হৃদরোগে আক্রান্ত হতে দেখা গেছে অনেক রোগীকেই।

সান ফ্রান্সিসকোর ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির ডার্মাটোলজিস্ট ডাক্তার লিন্ডি ফক্স বলেছেন, শিশু ও কম বয়সীদের মধ্যেই এমন উপসর্গ বেশি দেখা গেছে। শুরুর দিকেই পায়ের ত্বকে এমন ঘা বা অ্যালার্জি দেখা দিলে সঙ্গে সঙ্গেই টেস্ট করানো দরকার। ডার্মাটোলজিস্ট বলছেন, এমন হতেই পারে ভাইরাসের সংক্রমণ অনেক আগেই হযেছে অথচ কোনও উপসর্গ দেখা যায়নি। পায়ের ত্বকে এমন লালচে-বেগুনি ক্ষত দেখলেই সাবধান হতে হবে। কারণ এটাই হল বিপদসঙ্কেত। কারণ এর পরের পর্যায়তেই সংক্রমণ আরও মারাত্মক হয়ে ছড়িয়ে পড়বে শরীরে।

সুত্র: THE WALL

আরও পড়ুন ::

Back to top button