
বর্তমানে গোটা বিশ্ব জুড়েই করোনা তার কালো ছায়া মায়াজাল এর মতো বিস্তার করেছে। বিশ্বের প্রায় সমস্ত প্রান্তেই ছড়িয়ে পড়েছে এই মারণ রোগ। ভারত ও তার ব্যতিক্রম নয়। এদেশের প্রায় সমস্ত রাজ্যেই ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। ইতিমধ্যেই জানা গিয়েছে পশ্চিমবঙ্গে এই করোনা আক্রান্তের সংখ্যা ২৬ হাজার অতিক্রম করে গিয়েছে। এমন পরিস্থিতিতে তাই রাজ্য সহ কেন্দ্র সরকার এই করোনা মোকাবিলার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সুরক্ষা পদ্ধতির নির্দেশিকা জারি করছেন।
প্রসঙ্গত, সংক্রমণ বন্ধের উদ্দেশ্যে আন্তর্জাতিক উড়ান বন্ধ থাকলেও চালু ছিলো পণ্যবাহী বিমান।
সেই পথ ধরেই লকডাউনের মধ্যেও চিন থেকে কলকাতা বিমানবন্দরে আনা হল সুরক্ষা সামগ্রী ভর্তি একটি বিমান। মূলত মাস্ক তৈরির সামগ্রী আনা হয়েছে বলে বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে। শনিবার রাতেই কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছায় স্পাইস জেটের একটি পণ্যবাহী বিমান। তাতে ১০ টন সামগ্রী করোনাভাইরাসের মোকাবিলার জন্য আনা হয়েছে। তার মধ্যে বেশিরভাগটাই মাস্ক তৈরির সামগ্রী।
পণ্যবাহী বিমান প্রসঙ্গে গত ১৫ই এপ্রিল স্পাইস জেটের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছিল যে চীনের সাংহাই শহর থেকে থেকে ভারতের হায়দ্রাবাদ পর্যন্ত এই প্রথম বি৭৩৭ কার্গো চিকিৎসা সামগ্রী পরিবহণের কাজ শুরু করছে এই সংস্থা। এই সংস্থার চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর অজয় সিংহ একটি বিবৃতিতে বলেন, ‘‘আজ চিন জরুরি মেডিক্যাল সামগ্রী পরিবহণের জন্য চিন থেকে স্পাইসজেটের কার্গো বিমান চালু হল। যথাক্রমে বিপদ সংকূল পরিস্থিতিতে এটি যথেষ্ট কার্যকর হবে”।
#WATCH: SpiceJet freighter carrying around 10 tons of #COVID19 related medical supplies, primarily mask-making equipment, arrived in Kolkata from Shanghai on Saturday night. pic.twitter.com/H9eknNVhus
— ANI (@ANI) April 26, 2020
সুত্র:সংবাদ মাধ্যম



