
আবহাওয়া দপ্তর জানিয়ে দিল আগামী কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যে ধেয়ে আসতে চলেছে ঝড় বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণ বঙ্গের বিভিন্ন জায়গায় এই ঝড় বৃষ্টির দাপট শুরু হতে চলেছে। এদিকে উত্তরবঙ্গের মধ্যেও যে কিছুটা প্রভাব পরবে সেটা স্পষ্ট জানিয়েছে তারা। দক্ষিণ বঙ্গের বিভিন্ন উপকূলের জেলাগুলোতে ঝড় বৃষ্টির দাপট বেশী থাকবে ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগণা, দুই বর্ধমান, দুই মেদিনীপুর সব জায়গায়।
আগামীকাল মঙ্গলবার বিভিন্ন জায়গায় বিশেষ করে দক্ষিণ বঙ্গের বিভিন্ন জায়গায় আসতে চলেছে ঝড় তার মধ্যে মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, নদীয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া বীরভূম সব জায়গায়। এই ঝড় বৃষ্টির কারণে এখন তাপমাত্রার অনেকটাই পার্থক্য দেখা যাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কারণ গত কয়েকদিন থেকে তাপমাত্রার তারতম্য দেখা যাচ্ছে। এদিকে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
এখন মানুষ ভ্যাপসা গরমের মধ্যে গৃহবন্দী। তবে এই ঝড় বৃষ্টি কিছুটা হলেও যে স্বস্তির নিঃশ্বাস দেবে রাজ্যবসীকে সেটা কিন্তু স্পষ্ট। এদিকে আবার ৩০ এপ্রিল একটি থাই ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে, যা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হবে, এই কারণেই সমুদ্র থাকবে উত্তাল। মৎস্যজীবীদের তাই সমুদ্রে নামতে বারণ করা হয়েছে।
সুত্র:সংবাদ মাধ্যম



