জানা-অজানা

ডায়মন্ডের আটের ভেতর কোন রহস্য আছে?

ডায়মন্ডের আটের ভেতর কোন রহস্য আছে? - West Bengal News 24

অনেকেই হয়তো তাস খেলতে জানেন না। কিন্তু তাস খেলার কথা জানেন না এমন লোক খুব কমই পাওয়া যাবে। তবে সম্প্রতি তাস নিয়ে লিভারপুলের এক ব্যক্তির করা একটি টুইট সোশ্যাল মিডিয়া রীতিমতো ঝড় তুলেছে। খবর আনন্দবাজারের।

ইংল্যান্ডের লিভারপুলের এক বাসিন্দা টুইটে একটি তাসের ছবি পোস্ট করেছেন। তাসটি হল চিড়িতনের (ডায়মন্ড) আট।
ছবির নিচে ক্যাপশনে লিখেছেন, কত বছর বয়সে চিড়িতনের এই আট তাসটির মধ্যে আট সংখ্যাটি আপনি প্রথমবারের জন্য দেখেছেন?

ব্যাস, এরপরই টুইটার ব্যবহারকারী @PlinketyPlink-এর এই টুইটকে লাইক ও কমেন্টের বন্যায় ভাসিয়ে দিয়েছে। তাস নিয়ে করা এই পোস্টে ৩৭ হাজার রিটুইটের পাশাপাশি ইতোমধ্যেই এক লাখ ২২ হাজার লাইক পড়েছে।

আসলে চিড়িতনের আট তাসটিতে আটটি লাল রঙের ডায়মন্ডের মধ্যে ইংরেজির আট সংখ্যাটি দেখা এক ধরনের দৃষ্টিভ্রম ছাড়া আর কিছুই নয়। তবে এই দৃষ্টিভ্রমকে কাজে লাগিয়েই বাজিমাত করেছেন লিভারপুলের ওই টুইটার ব্যবহারকারী।

পোস্টের কমেন্টে অনেকে লিখেছেন, তারা সারা জীবন তাস খেললেও বিষয়টি লক্ষ্য করেননি। কেউ অনেক চেষ্টা করেও আট সংখ্যাটি খুঁজে পাননি। অনেকে আবার তাসের মধ্যে আট সংখ্যাটি ভিন্ন রঙের কালি দিয়ে চিহ্নিতও করেছেন।

আরও পড়ুন ::

Back to top button