রাজ্য

রাজ্যে করোনায় মৃত্যু সংখ্যা বেড়ে হল ১১৮, নতুন করে আক্রান্ত ১২৪ !

রাজ্যে করোনায় মৃত্যু সংখ্যা বেড়ে হল ১১৮, নতুন করে আক্রান্ত ১২৪ ! - West Bengal News 24

 

ওয়েবডেস্ক : রাজ্যে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ১২৪ জন। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৩৭৪। শুধুমাত্র করোনার কারণে মৃত্যু হয়েছে ১১৮ জনের। আরও ৭২ জনের মৃত্যু হয়েছে কো-মর্বিডিটিতে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯৯ জন। সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিনে এমন তথ্যই মিলেছে।

কলকাতায় উদ্বেগজনক ভাবে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই মুহূর্তে শুধু কলকাতাতেই সক্রিয় আক্রান্ত ৬২১ জন। করোনার কারণে মৃত্যু হয়েছে ৭৭ জনের। ৫২ জন মারা গিয়েছেন কো-মর্বিডিটিতে। তাঁদের শরীরেও করোনার উপস্থিতি মিলেছিল।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আগের থেকে আরও বেশি করে টেস্ট হচ্ছে রাজ্য জুড়ে। ল্যাবরেটরির সংখ্যাও বেড়ে হয়েছে ১৮টি। গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ টেস্ট হয়েছে ৪২০১টি। এখনও পর্যন্ত কোভিড-১৯ টেস্টের সংখ্যা ৪৭ হাজার ৬১৫। ৬৮টি কোভিড হাতপাতালে চিকিত্‍সা চলছে রোগীদের।

বিভিন্ন হাসপাতালে ৯০৭টি আইসিইউ বেড রয়েছে। ভেন্টিলেটর বেডের সংখ্যা ৩৯২টি। শুধু টেস্টের সংখ্যাই বাড়েনি, সেই সঙ্গে বেড়েছে সরকারি কোয়রান্টিনের সংখ্যাও। ৫৮২টি কোয়রান্টিন সেন্টার হয়েছে। কোয়রান্টিনে আছেন ৬ হাজার ৬৮৯ জন।

 

সুত্র: আনন্দবাজার পত্রিকা

আরও পড়ুন ::

Back to top button