পর্যটন

শুরু হল Uber পরিষেবা , চালক ও যাত্রীদের বাধ্যতামুলক নিয়ম গুলি জেনে নিন !

শুরু হল Uber পরিষেবা , চালক ও যাত্রীদের বাধ্যতামুলক নিয়ম গুলি জেনে নিন ! - West Bengal News 24শুরু হল Uber পরিষেবা , চালক ও যাত্রীদের বাধ্যতামুলক নিয়ম গুলি জেনে নিন ! - West Bengal News 24

 

ওয়েবডেস্ক : নয়াদিল্লি,  শুরু হল Uber পরিষেবা । করোনা ভাইরাসে প্রকোপ থেকে বাঁচতে যাত্রী ও চালকদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে । এর পাশাপাশি যাত্রী ও চালকদের সুবিধার কথা মাথায় রেখে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

উবেরের তরফে সোমবার জানানো হয়েছে অ্যাপে লগ ইন করার সময় চালককে মাস্ক পরে একটি সেলফি তুলতে হবে । না হলে তিনি লগ ইন করতে পারবেন না ।

মাস্ক পরার পাশাপাশি চালককে প্রমাণ দিতে হবে যে তিনি করোনা আক্রান্ত নয় এবং প্রত্যেক ট্রিপের পর গাড়ি স্যানিটাইজ করবেন । পাশাপাশি নিয়মিত নিজের হাত পরিষ্কার রাখবেন । এই নিয়ম পালন না করলে অ্যাপ থেকে তাকে সরিয়ে দেওয়া হবে ।

উবেরের নতুন গাইডলাইনে কী কী রয়েছে ?

  • কোনও যাত্রী ক্যাব বুকিং করলে তার সামনে গাইডলাইনের নতুন পেজ খুলে যাবে । যাত্রা করার সময় সংক্রমণ থেকে কীভাবে বাঁচবেন সেই বিষয়ে টিপস দেওয়া রয়েছে ।
  • যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক ।
  • গাড়িতে বসার আগে হাত পরিষ্কার করতে হবে ।
  • গাড়িতে কেবল পিছনের সিটে বসা যাবে ।
  • চালক ছাড়া কেবল দু’জন যাত্রা করতে পারবেন ।
  • নিজের ব্যাগ নিজেকে ওঠাতে হবে ।
  • এসি ক্যাব ফ্রেস এয়ার মোডে ব্যবহার করা যাবে ।
  • এই সমস্ত নিয়মে রাজি হলেই কেবল রাইডার যাত্রা করতে পারবেন ।
  • ট্রিপ শুরু হওয়ার পর চালক বা যাত্রী কেউ যদি মাস্ক খুলে ফেলেন তাহলে অন্য জন্য নিজের সুরক্ষার জন্য ট্রিপ বাতিল করতে পারবেন ।

সুত্র: News18

আরও পড়ুন ::

Back to top button