ঝাড়গ্রাম

দাঁড়িয়ে থেকে দুর্গতদের খাওয়ালেন ঝাড়গ্রামের মহকুমাশাসক সুবর্ণ রায়

দাঁড়িয়ে থেকে দুর্গতদের খাওয়ালেন ঝাড়গ্রামের মহকুমাশাসক সুবর্ণ রায় - West Bengal News 24

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: আম্ফুনের দুর্যোগে ঝাড়গ্রাম শহরে পুরসভার উদ্যোগে খোলা হয়েছে ৯টি আশ্রয়শিবির। শহরের টাউন হল, বিভিন্ন প্রাথমিক স্কুল ও কমিউনিটি হলে দুর্গত এলাকার মানুষজনকে রাখা হয়েছে। বুধবার রাতে ওই ৯টি শিবিরে আশ্রয় নেওয়া ২৪০ জনকে পুরসভার উদ্যোগে খিচুড়ি ও তরকারি খাওয়ানো হল।

মহকুমাশাসক (ঝাড়গ্রাম সদর) ও ঝাড়গ্রাম পুরসভার প্রশাসক সুবর্ণ রায় নিজে দাঁড়িয়ে থেকে দুর্গতদের খাওয়ানোর ব্যবস্থা করলেন। পুর-প্রশাসকের সঙ্গে ছিলেন পুরসভার নির্বাহী আধিকারিক তুষারকান্তি সৎপথী। বুধবার সকাল থেকেই আম্পুনের ঝড়-বৃষ্টিতে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় অসংখ্য গাছ ভেঙে পড়ে। বিদ্যুৎ চলে যায়। রাতে অবশ্য শহরে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলার ৬৪টি মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর এখনও নেই। জেলার এক আধিকারিক বলেন, ‘‘ঝড়বৃষ্টি থামলে চিত্রটা পরিষ্কার হবে।’’

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য