রাজ্য

আগামী কয়েকদিনের মধ্যে দেশজুড়ে আরও বাড়তে পারে গরম !

আগামী কয়েকদিনের মধ্যে দেশজুড়ে আরও বাড়তে পারে গরম ! - West Bengal News 24

 

ওয়েবডেস্ক : ‌বাংলাতে হু হু করে ক্রমশ বাড়ছে গরম। শুধু বাংলাতেই নয়, দেশজুড়ে বাড়ছে গরম। শনিবারই দিল্লিতে তাপমাত্রা ছুঁয়েছে ৪৪.৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন আরও বাড়তে পারে গরম। ইতিমধ্যে মৌসম ভবনের তরফে তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে।

মৌসম ভবনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ৪-৫ দিন দিল্লিতে তাপপ্রবাহ চলবে। ফলে সাধারণ মানুষকে এই কয়েকদিন সাবধানে থাকার আবেদন জানানো হয়েছে। আবহাওয়া দফতরের আরও পূর্বাভাস, ২৬ তারিখ অর্থাত্‍ মঙ্গলবার তাপমাত্রা ৪৬ ডিগ্রিতেও পৌঁছে যেতে পারে তাপমাত্রা।

শনিবার পালাম, লোধি রোড ও আয়নগরের হাওয়া অফিসে যথাক্রমে ৪৫.৬, ৪৪.৪ ও ৪৬.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।ফলে এবার পরিস্থিতি যে গরমে ভয়াবহ হতে চলেছে তা কার্যত ইঙ্গিত দিচ্ছেন আবহাওয়াবিদরা।

সুত্র: প্রথম কলকাতা

আরও পড়ুন ::

Back to top button