করোনা ছড়াচ্ছেন তৃণমূল নেতারা : দিলীপ ঘোষ

ওয়েবডেস্ক : এখানে একজন তৃণমূল নেতা এবং পৌরসভার প্রাক্তন পৌর প্রধান আছেন তিনি করোনা সংক্রমিত হয়েছেন। তিনি পুলিশ আধিকারিকদের থেকে শুরু করে খড়্গপুরের সর্বত্র ঘুরে বেরিয়েছেন। দিল্লির নিজামুদ্দিন থেকে আসা লোকদের নিয়ে ঘুরেছেন তিনি। এই কথা বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
এদিন খড়্গপুরের করোনা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, তৃণমূলের নেতা, কাউন্সিলরদের বয়কট করুন। তারাই করোনা ছড়িয়ে দিয়েছেন। প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে খড়্গপুরের বিভিন্ন এলাকায় একাধিক ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। পৌরসভার উপ পৌর প্রধান তথা তৃণমূল নেতা করোনা আক্রান্ত হয়েছেন।
এই প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য, তৃণমূল নেতাদের সামাজিক বয়কট করতে হবে। এদিন তিনি খড়্গপুরের একাধিক জায়গায় দলীয়ভাবে স্যানিটাইজ করার কাজ করেন। খড়্গপুরের করোনা পরিস্থিতি নিয়ে স্থানীয় প্রশাসন এবং তৃণমূল নেতাদের দোষারোপ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
সুত্র: প্রথম কলকাতা



